রাজনীতিরাজ্যের খবর

রাতের অন্ধকারে আক্রান্ত তৃণমূল নেতা! অভিযুক্ত বিজেপি বিধায়ক

Truth Of Bengal: সৌভিক গোস্বামী: আরামবাগ: শারদীয়ার শেষ হয়েছে। কিন্তু পুজোর রেশ এখনও কাটেনি। উৎসবের আমেজের মাঝেই   রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে। মাড়োখানা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুনঃ BCCI-এর এক বড় মিঠুন মানহাস, আগে কখনও নাম শুনেছেন?

জানা যায়, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল সহ সভাপতি বরুন মন্ডল। অভিযোগ, পথেই তাঁর ওপর হামলা করা হয়। কিল চড় ঘুঁষি দেওয়ার পাশাপাশি লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এই আক্রমণের অভিযোগকে অস্বীকার করেন। ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি খানাকুল ২ ব্লকে তৃণমূলের কমিটির পরিবর্তন করা হয়েছে। আর সেই সুযোগ নিয়ে প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিকের অনুগামীদের মারধরের পরিকল্পনা নিয়েছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তার জেরেই শুক্রবার রাতে বরুন মন্ডলের ওপর এহেন হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তাঁরা। ঘটনার জেরে গোটা খানাকুল জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ।

Related Articles