আন্তর্জাতিকদেশ

Russia India: আন্তর্জাতিক মঞ্চে বন্ধুত্বের বার্তা! ট্রাম্পের শুল্কনীতির মাঝে ফের ভারতের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট

Truth of Bengal: আমেরিকার শুল্ক বৃদ্ধির মাঝে ফের ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। নয়াদিল্লির প্রতি সমর্থন জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানালেন, ভারত কোনওরকম অপমান সহ্য করবে না। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ রাশিয়ার সোচিতে আয়োজিত আন্তর্জাতিক ভালদাই ফোরাম অব সিকিউরিটি অ্যান্ড জিওপলিটিক্যাল এক্সপার্টস-এর বৈঠকে ১৪০টি দেশের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আমেরিকাকে সরাসরি সতর্ক করেন (Russia India)।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর মন্দির থেকে সোনার গয়না চুরি! আটক ৩ জন

পুতিন সাফ জানিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে আমাদের কখনও কোনও সমস্যা হয়নি। বাইরে থেকে যতই চাপ আসুক, ভারত মাথা নোয়াবে না। আমি জানি, ভারত অপমান সহ্য করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি বন্ধু মনে করি। যে সিদ্ধান্তে ভারতের সম্মানহানি হবে, তেমন কিছু মোদি কখনও করবেন না।রুশ প্রেসিডেন্ট বিশেষভাবে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি করার পদক্ষেপের প্রশংসা করেন। তাঁর দাবি, যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তবে ৯০০ থেকে ১০০০ কোটি ডলার ক্ষতি হবে নয়াদিল্লির। সেই লোকসান পূরণ করতে রাশিয়া ভারত থেকে আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ কিনতে প্রস্তুত বলেও জানান তিনি। আমেরিকার উপর তীব্র আক্রমণ শানিয়ে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে ভুল করছে ওয়াশিংটন। এর ফলে শুধু ভারতের ক্ষতি হবে না, বরং আমেরিকার নিজস্ব অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানির দাম বাড়বে, পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভকে সুদের হারও বাড়াতে হবে বলে সতর্ক করেন তিনি (Russia India)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে দীর্ঘদিন ধরেই ভারতের উপর চাপ দিচ্ছে আমেরিকা। দিল্লি সেই কথা না শোনায় ভারতীয় পণ্যের উপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে এইচ-১বি ভিসা নীতিতেও একাধিক কড়াকড়ি এনেছে ওয়াশিংটন, যা ভারতের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে পুতিনের সমর্থন ভারতের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি বছরের ডিসেম্বরেই তিনি ভারতে আসছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের শুল্কযুদ্ধ মোকাবিলায় এই সফরে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর হবে (Russia India)।

Related Articles