দশমীর সন্ধ্যায় দুর্ঘটনা, মৃত্যু তিনজনের, আহত সাত
Truth Of Bengal: দশমীর সন্ধ্যায় আড্ডায় অঘটন! বেশ কয়েকজনকে পিষে দিল দ্রুতগতির গাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ২ নং ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ধূপগুড়ি শহর সংলগ্ন ২ নং ব্রিজ সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে একটি দোকানের সামনে। (Jalpaiguri)
আরও পড়ুনঃ এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, উৎসবের দিনেও পরিদর্শনে বিধায়ক
জানা যায়, সেখানে বসে আলাপচারিতা করছিলেন প্রায় ১০-১২ জন। সে সময় জলপাইগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিকে আসা একটি দ্রুতগতির ছোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। দোকানের সামনে বসে এবং দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে পিষে দেয় গাড়িটি। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। (Jalpaiguri)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়েছে।মৃত ও আহতরা ধূপগুড়ি পৌরসভার ১৫ এবং ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে হাসপাতালে ভিড় জমায় মৃত, আহতদের পরিবারের সদস্যরা। দশমীর সন্ধ্যায় এই মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়িতে। (Jalpaiguri)






