কলকাতায় মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব পড়বে! উত্তরেও কী দুর্যোগের আশঙ্কা?
শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে
Truth Of Bengal: শারদীয়ার শুরুতে দুর্যোগের আশংকা ছিল। এর আগে নিম্নচাপের জেরে হয়েছিল ভারী বৃষ্টি (West Bengal Weather)। ফলে নাকাল হয়েছিল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জনজীবন। আজ একাদশী। বৃহস্পতিবার বিজয়া দশমীতেও বেশ বৃষ্টি হয়। শুক্রবারের আবহাওয়া নিয়ে আবহাওয়া দফতর কী বলছে?
আরও পড়ুন: এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, উৎসবের দিনেও পরিদর্শনে বিধায়ক
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণে দুর্যোগ কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি। ওপরের জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজও বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। (West Bengal Weather)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
বৃহস্পতিবার তৈরি হওয়া নিম্নচাপটি এখন দক্ষিণ ওড়িশার ফুলবনিতে অবস্থান করছে। তবে জানা যাচ্ছে , এদিন বিকেলের মধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এটি। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। ফলে রাজ্যে আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বীরভূম জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। উপকূল সংলগ্ন জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শনিবার, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে । (West Bengal Weather)
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন রেড রোডে কার্নিভালের আয়োজন করা হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। সোমবারও, ৬ ই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে গত দুদিন বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। শনিবার থেকে বৃষ্টি কমতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাবে ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৮ শতাংশ।
৩রা অক্টোবর, শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
কাল দ্বাদশীতেও উত্তরবঙ্গে দুর্যোগের আবহাওয়া থাকবে। ৬ জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।। সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। (West Bengal Weather)
রবিবার উপরের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। সোমবারেও ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে। (West Bengal Weather)






