খেলা

UEFA Ban: ইজরায়েল ইস্যুতে উয়েফাতে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা চলতি সপ্তাহেই

তবে বিশেষজ্ঞরা মনে করছেন আপাতত জল যেদিকে গড়াচ্ছে তাতে ইজরায়েলকে নিষিদ্ধ করার দাবি ক্রমশ জড়াল হচ্ছে উয়েফার অন্দরমহলে।

Truth of Bengal: ইজরায়েল ইস্যুতে এখন মহা সমস্যায় পড়েছে উয়েফা। কেউ বলছেন ইজরায়েলকে উয়েফার টুর্নামেন্ট থেকে বাতিল করা হোক, আবার কেউ বলছেন শুধু উয়েফার টুর্নামেন্ট থেকে নয়, সমস্ত খেলাধুলো থেকেই নিষিদ্ধ করা উচিত ইজরায়েলকে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আপাতত জল যেদিকে গড়াচ্ছে তাতে ইজরায়েলকে নিষিদ্ধ করার দাবি ক্রমশ জড়াল হচ্ছে উয়েফার অন্দরমহলে। সূত্রের খবর, এতদিন চুপচাপ বসে থাকলেও, এবার ইজরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে আর্লিং হালান্ডের দেশ নরওয়ে (UEFA Ban)।

সেই দেশের ফুটবল সভাপতি লিসু ক্লাভেনেস এমন দাবি তুলেছেন উয়েফার কাছে। এমনটাই জানা গিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে নাকি আগামী সপ্তাহে ভোটাভুটির আয়োজন করার দিকে ক্রমশ এগিয়ে চলেছে উয়েফা। এবং এই ব্যাপারে ভোটাভুটি হতে পারে চলতি সপ্তাহের যে কোনও দিন (UEFA Ban)।

আরও পড়ুনঃ Syrup Death: বিনামূল্যে বিতরণ করা কাফ সিরাপ খেয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

এই ব্যাপারে নরওয়ে ফুটবল সংস্থার প্রধান বলেন, ‘আদর্শের জায়গা থেকে আমি একান্তভাবেই বিষয়টি দেখছি। আমরা নিজেরা (ইসরাজয়েলের বিপক্ষে ম্যাচ) বয়কট করব না। কারণ আমরা না খেললে আমাদের বদলে ওরা বিশ্বকাপে চলে যাবে। আমরা ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কাজ করছি। আমরা বিশ্বাস করি, তাদের নিষেধাজ্ঞা দেওয়া উচিত, আর বিষয়টি হল নিয়মকানুন অটুট রাখার। আমার ব্যক্তিগতভাবে মনে হয় (ইউক্রেনে হামলা করায়) রাশিয়া যেহেতু নিষিদ্ধ, তাই ইজরায়েলেরও নিষিদ্ধ হওয়া উচিত। ফুটবল সভাপতি হিসেবে ব্যক্তিগত মত থাকতেই পারে, কাজেই সেটাই আমি ব্যক্ত করলাম (UEFA Ban)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

তবে লিসু ক্লাভেনেস একাই নন, তাঁর আগেও অনেকেই মধ্য প্রাচ্যের এই দেশটিকে নিষিদ্ধ করার ব্যাপারে সোচ্চার হয়েছেন। ইতিমধ্যে ৫০ জন বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি কপি উয়েফার সদর দফতরে দিয়েছেন ওই ফুটবলাররা। সূত্রের খবর, সেই দাবিতে তাঁরা একটাই উল্লেখ করেছেন ইজরায়লকে নিষিদ্ধ করার। এই তালিকায় রয়েছেন পল পোগবা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন ক্রিকেটার মঈন আলিও। এখন দেখা যাক ইজরায়েল ইস্যুতে উয়েফা শেষ পর্যন্ত কোন পথে হাঁটে তা সময়ই বলবে (UEFA Ban)।

Related Articles