লাইফস্টাইল

Milk Icecube Skincare: রানি ক্লিওপেট্রার সৌন্দর্যের রহস্য! রোজ সকালে মুখে লাগান দুধের আইসকিউব

ভিটামিন, খনিজ পদার্থ ও ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দুধ ত্বকে লাগালে স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরে আসে।

Truth of Bengal: দুধ হল এক ভার্সেটাইল উপাদান। প্রাচীন মিশরে রানি ক্লিওপেট্রা দুধ দিয়ে স্নান করতেন। এতে তাঁর ত্বক নরম ও উজ্জ্বল হয়ে ওঠে। ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় আর আর্দ্রতা জোগাতে দুধের জুড়ি মেলা ভার। ভিটামিন, খনিজ পদার্থ ও ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দুধ ত্বকে লাগালে স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরে আসে। মলিন ও প্রাণহীন অনুজ্জ্বল ত্বকে দাগছোপ দূর হয়ে প্রাণ ফিরে আসে। মুখে দুধ দিয়ে তৈরি আইসকিউব লাগালে কী হয় (Milk Icecube Skincare)?

আরও পড়ুনঃ হরিয়ানার স্কুলে নাবালকের উপর অত্যাচার, আইনি পদক্ষেপ মা-বাবার

কীভাবে দুধ মিশিয়ে আইসকিউব তৈরি করবেন

ফ্রিজে থাকা বরফের ট্রেতে কাচা দুধ ও হলুদ গুঁড়ো আর মধু মিশিয়ে দিন। অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে দুধের আইসকিউব।

আইসকিউব লাগান মুখে রোজ একটা করে। রোজ আইসকিউব লাগালে ২ সপ্তাহ পর বদল লক্ষ্য করা যাবে।

ত্বক বেশি পরিমাণে নরম ও তুলতুলে হয়ে যাবে। ত্বকে জেল্লা ফিরে আসে। রোজ সকালে ঘুম থেকে উঠে মুখে ঘষুন দুধের তৈরি আইসকিউব (Milk Icecube Skincare)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

মুখের ছিদ্র বড়ো হয়ে গেলে তাতে ময়লা জমে ব্রণ, ফুসকুড়ি হয়। দুধের তৈরি আইসকিউব লাগালে ছিদ্র সরু হয়ে যাবে। ঝকঝকে তকতকে পরিষ্কার ত্বক দেখা যাবে। ব্রণ, দাগছোপ, অকালে বুড়িয়ে যাওয়া, ফাইন লাইনস দূর হয়। সংক্রমণ ও ফোলা ভাব দূর হয়। মুখে দুধের তৈরি আইসকিউব লাগালে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ঈষদুষ্ণ গরম জলে মুখ পরিষ্কার করে নিন (Milk Icecube Skincare)।

Related Articles