Foot Care: পুজোয় শুধু ত্বক ও চুলের যত্ন নিলেই হবে? পায়ের পাতার যত্ন না নিলে সব সাজই মাটি
পায়ের পাতায় সব সময় চাপ পড়ে। ঘষ্টানি লাগে। ধুলোবালি, ময়লা জমে ত্বকে।
Truth of Bengal: বাড়ি হোক কিংবা অফিস, হাজার একটা কাজ আমাদের সামলাতে হয়। ব্যস্ততার হ্যাপা আমাদের সামলাতে গিয়ে সবচেয়ে বেশি গাফিলতির শিকার হতে হয় আমাদের পা। ত্বক ও চুলের যত্ন নিলেও অযত্নেই রয়ে যায় পায়ের পাতা। পায়ের পাতায় মরা কোষ জমে রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। পা ফেটে চৌচির হয়ে যায়।
পায়ের পাতার যত্ন না নিলে পায়ের পাতা ফেটে চৌচির হয়ে যায় (Foot Care)।
আরও পড়ুনঃ Suryakumar Yadav: পিতৃহারা দুনিথকে সান্ত্বনা দিতে ভুললেন না স্কাই
বাড়িতে কীভাবে ঘরোয়া উপাদানের সাহায্যে পায়ের পাতার যত্ন নেবেন?
পায়ের পাতায় সব সময় চাপ পড়ে। ঘষ্টানি লাগে। ধুলোবালি, ময়লা জমে ত্বকে। পায়ের পাতায় অন্য অংশর চেয়ে কম তৈলাক্ত গ্ল্যান্ড হয়। তাই পায়ের পাতার ত্বক বেশি পরিমাণে রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।
পায়ের পাতার ত্বক থেকে মরা কোষ দূর করতে চিনি বা নুন মিশিয়ে ঘষুন। ভিজে পায়ের পাতায় চিনি বা নুন মিশিয়ে ঘষুন। বিশেষ করে গোড়ালিতে ভালো করে ঘষুন।
পায়ের পাতার ত্বকের শক্ত হয়ে যাওয়া মরা কোষ দূর করতে পিউমিস স্টোন দিয়ে ঘষুন। বেশি জোরে ঘষবেন না ত্বকে চুলকানি হয়।
গরম জলে এপসম সল্ট মিশিয়ে ১৫-২০ মিনিট পায়ের পাতা ভিজিয়ে রাখুন। শক্ত হয়ে যাওয়া মরা কোষ নরম হবে। পিউমিস স্টোন আর স্ক্রাব দিয়ে ঘষলেই মরা কোষ দূর হবে (Foot Care)।
নির্জীব ম্যাড়ম্যাড়ে ত্বকের পাশাপাশি যা সবচেয়ে বেশি চিন্তায় ফেলে তা হল পায়ের ফাটা গোড়ালি। ময়েশ্চরারের অভাবে পায়ের ত্বক শুষ্ক হয়ে যায় ফলে পা ফাটার সমস্যা দেখা যায়। সুন্দর ট্রেন্ডি সাজও মাটি হয়ে যায় যদি দেখা যায় পায়ের ফাটা গোড়ালি। কিন্তু ব্যস্ততার জন্য সবসময় পার্লারে গিয়ে পেডিকিওর করানো সম্ভব হয় না। ঘরোয়া উপায় কীভাবে মিলবে পা ফাটার সমস্যা থেকে মুক্তি।
• স্নানের সময় ভাল করে সাবান, পিউমিস স্টোন বা ধুধুল দিয়ে পা পরিষ্কার করুন।
• বাইরে থেকে বাড়িতে আসার পরই হালকা গরম জলে অল্প নারকেল তেল, সামান্য নুন দিয়ে পা ডুবিয়ে রাখুন। আলতো করে পিউমিস স্টোন দিয়ে ভাল করে পা পরিষ্কার করুন। এর পর শুকনো তোয়ালে দিয়ে পা মুছে নিন।
• পায়ের ফাটা অংশে জমা ময়লা পরিষ্কার করতে চাইলে দু’-তিন চামচ চালেরগুড়ি, মধু ও ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। গোড়ালির ফাটা অংশের উপর মিশ্রণটি লাগিয়ে দিন। কিছু ক্ষণ রাখার পর ভিজে হাত দিয়ে মিশ্রণটি ঘষে ঘষে তুলে ফেলুন। ময়লা উঠে যাবে (Foot Care)।
• পায়ের ফাটা অংশে মেহেন্দি পাতা, পালং শাক বাটা ও গ্লিসারিন মিশিয়ে লাগান। মিনিট দশেক রাখার পর ধুয়ে ফেলুন।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
কিন্তু এ তো গেল পা পরিষ্কার করার কথা। শুধু পরিষ্কার করলেই তো হল না, পরিচর্যার জন্য দরকার সঠিক উপায় ত্বককে নরম মসৃন করা। ত্বক নরম করতে হলে আমন্ড অয়েল বা তিল তেল ভাল। নিদেনপক্ষে বাড়িতে নারকেল তেল তো থাকেই। সেটাই পায়ের পাতায় ও গোড়ালিতে ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন। এই ফুট স্পা শুধু পায়ের পেশি টোনডই করে না, রিল্যাক্স করতেও সাহায্য করে। ক্লান্তি দূর করে এবং রক্ত সঞ্চালনেও সাহায্য করে (Foot Care)।






