আন্তর্জাতিক

এইচ১বি ভিসার নিয়মে বড়সড় পরিবর্তন, বাতিল লটারি ব্যবস্থা

এর মাধ্যমে নানা সংস্থা মার্কিন মুলুকে আনতে পারবে উচ্চ দক্ষতা ও বেতনের বিদেশি কর্মীদের। সংস্থাগুলিরও এতে সুবিধা হবে

Truth Of Bengal: এইচ১বি ভিসার (H1-B Visa) দাম বাড়ানো নিয়ে বিতর্ক তুঙ্গে মার্কিন রাজনীতিতে। চরম সমালোচনা হচ্ছে চারিদিকে। এরই মাঝে ফের মার্কিন প্রশাসনের তরফ থেকে আসতে চলেছে ভিসার নিয়মে বড়সড় পরিবর্তনের ঘোষণা। এর আগে বিদেশী কর্মী বেছে নেওয়া হতো লটারির মাধ্যমে। তবে এবার আর সেই পদ্ধতিতে হবে না। বরং তা হবে দক্ষতা এবং বেতন স্তরের ভিত্তিতে।

আরও পড়ুনঃ নৃশংস! মুখে ভরা নুড়িপাথর, আঠা দিয়ে বন্ধ ঠোঁট, জঙ্গল থেকে উদ্ধার সদ্যজাত

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে লটারি ব্যবস্থা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে চালু করা হবে এক নতুন বাছাইয়ের প্রক্রিয়া। এর মাধ্যমে নানা সংস্থা মার্কিন মুলুকে আনতে পারবে উচ্চ দক্ষতা ও বেতনের বিদেশি কর্মীদের। সংস্থাগুলিরও এতে সুবিধা হবে। নয়া প্রস্তাবে কর্মীদের বেছে নেওয়া হবে চারটি বেতনস্তরের ভিত্তিতে। যেই কর্মীরা সর্বোচ্চ স্তরে রয়েছেন, যাঁদের বার্ষিক আয় ১ লক্ষ ৬২ হাজার ৫২৮ মার্কিন ডলার, তাঁরা চারবার সুযোগ পাবেন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার। অন্যদিকে, যাঁরা সর্বনিম্ন স্তরে রয়েছেন, তাঁরা মাত্র একবার সুযোগ পাবেন। (H1-B Visa)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই সিদ্ধান্তে ট্রাম্পের দেশে থাকা নাগরিকদের একাংশ খুশি হলেও চিন্তার ছায়া নেমে এসেছে প্রবাসী বিদেশীদের ওপর। কারণ বর্তমানে মার্কিন মুলকে এইচ১বি ভিসার সুবিধা সবচেয়ে বেশি ভোগ করছেন ভারতীয় কর্মীরাই। সমালোচনাও শুরু হয়েছে এই নিয়ে। যদিও হোয়াইট হাউসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যাঁদের কাছে এই ভিসা আগে থেকে রয়েছে এবং কোন কারণে তাঁরা আমেরিকার বাইরে, তাঁদের আর কোনও টাকা দিতে হবে না ফিরে আসার জন্য। যাঁরা নতুন আবেদন করবেন, তাঁদের এই নিয়ম মেনে চলতে হবে। (H1-B Visa)