দেশ

নৃশংস! মুখে ভরা নুড়িপাথর, আঠা দিয়ে বন্ধ ঠোঁট, জঙ্গল থেকে উদ্ধার সদ্যজাত

শিশুটি ঠিক কতদিন ওই ঘন জঙ্গলে এভাবে পড়ে রয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

Truth Of Bengal: নৃশংস! রাজস্থানে সামনে এল এক ভয়াবহ ঘটনা। ঘন জঙ্গল থেকে ১৫ দিনের নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। যার মুখের ভিতর ভরে রয়েছে নুড়ি পাথর, আর আঠা দিয়ে বন্ধ করা হয়েছে ঠোঁট। ঘটনাটি ভিল‌ওয়ারা জেলার। শিশুটি ঠিক কতদিন ওই ঘন জঙ্গলে এভাবে পড়ে রয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মন্ডলগড় বিধানসভা কেন্দ্রের বিজোলিয়া থানা এলাকার সীতাকুণ্ড মন্দির রয়েছে। সেই মন্দিরের সামনের জঙ্গল থেকে একজন গবাদি পশুপালক ওই শিশুটিকে দেখতে পান। তিনি কাছে গিয়ে দেখেন নৃশংসতা। শিশুটির ঠোঁট আঠা দিয়ে বন্ধ করা, বেশি কিছুক্ষণ চেষ্টার পর মুখ খুলতেই দেখেন মুখের ভিতর নুড়িপাথর ভর্তি। এলাকার মানুষ ঘটনার কথা জানতে পারি শিউরে ওঠেন। খবর দেওয়া হয় থানায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে সেখানেই চিকিৎসারত শিশুটি।

শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। আশেপাশের সমস্ত হাসপাতালে থেকে সম্প্রতি প্রসব করেছেন এমন মায়েদের তালিকা চাওয়া হয়েছে।

Related Articles