কলকাতা

Badamtala Ashar Sangha: বাদামতলা আষাঢ় সংঘের পুজো দেখা মিলবে ভগবানের আদালত

পুজো কমিটি নিজের মতো করে দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে চলেছে মণ্ডপের সাজসজ্জা।

Truth of Bengal: চলতি মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চারদিকে এখন সাজো সাজো রব। জোর কদমে চলছে শপিং। পিছিয়ে নেই পুজো কমিটিগুলো। থিমের ভাবনাকে এখন বাস্তবে রূপ দিতেই চলছে জোর কদমে কাজ। ৮৭তম বর্ষে বাদামতলা আষাঢ় সংঘের ভাবনাতে রয়েছে বিচার ব্যবস্থার ছোঁয়া। রাসবিহারী মোড় থেকে কয়েক পা এগিয়ে গেলেই বাদামতলা আষাঢ় সংঘ (Badamtala Ashar Sangha)।

আরও পড়ুনঃ India Pakistan: এত কাণ্ডের পর গর্ত থেকে বেরোল নতুন তথ্য, শুনলে অবাক হবেন অনেকেই

পুজো কমিটি নিজের মতো করে দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে চলেছে মণ্ডপের সাজসজ্জা। বাদামতলা আষাঢ় সংঘের এইবারের থিম “আর্জি-The Prayer”। পুজোমণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বিচার ব্যবস্থার নানা প্রতীকের মাধ্যমে। এই পুজোমন্ডপের পরিকল্পনায় রয়েছেন সোমনাথ দোলুই। পুজো কমিটির সদস্যা অঙ্কিতা চক্রবর্তী জানান, দেবতাদের আদালত দেখতে কেমন হয়, সেটাই আমাদের থিমের মধ্যে প্রকাশ পাবে। দক্ষিণ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজোগুলির একটি হল বাদামতলা আষাঢ় সংঘ (Badamtala Ashar Sangha)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

যে সময়ে কলকাতায় থিমের রমরমা ছিল না তেমন, তখন থেকেই বাদামতলা আষাঢ় সঙ্ঘ থিমের পুজো করে আসছে।বাদামতলা আষাঢ় সংঘের পুজো মণ্ডপে থাকবে আদালতের প্রতীকি চিহ্ন কাঠগড়া, আইনের দেবী।  ১৯৩৯ সালে বাদামতলা আষাঢ় সংঘের শুভসূচনা হয়। বহু স্বনামধন্য মানুষ জড়িয়ে ছিলেন এই পুজোর সঙ্গে। ১৯৯৯ সালে শুরু হয় এঁদের থিমপুজো। এবার এদের পুজো মণ্ডপে এসে আপনি ভগবানের আদালতের কাছে আর্জি রাখতে পারবেন (Badamtala Ashar Sangha)।

Related Articles