বেলাগাম গাড়ির গতি, নিমতলা কাণ্ডে পুলিশের জালে ৩ অভিযুক্ত
সকলকেই চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Truth Of Bengal: কলকাতার নিমতলা ঘাট এলাকায় বিশ্বকর্মা পুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার গভীর রাতে দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচটি দোকানে ধাক্কা মারে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫। সকলকেই চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বেলাগাম গাড়ির গতি, নিমতলা কাণ্ডে পুলিশের জালে ৩ অভিযুক্ত pic.twitter.com/GltGbnB1Wd
— TOB DIGITAL (@DigitalTob) September 19, 2025
পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা তিন যুবকই মদ্যপ ছিলেন। রাত সাড়ে বারোটা নাগাদ জয় রাইডে বেরিয়ে তারা এই দুর্ঘটনার ঘটায়। অভিযুক্তদের কেউই স্থানীয় নন, বাইরে থেকে এসে তারা গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনজনকেই গ্রেফতার করেছে টালা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দ্রুতগতির গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে আছড়ে পড়ে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর নিমতলা ঘাট রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।






