লালগড়ে ফের বাঘের হানা? ‘পায়ের ছাপ’ ঘিরে আতঙ্কে গ্রামবাসী
পায়ের ছাপগুলি মাপার পর দেখা যায়, সেগুলি লম্বায় ১১ ইঞ্চি এবং চওড়ায় ১০ সেন্টিমিটার, যা রয়াল বেঙ্গল টাইগারের পায়ের থাবার মাপ।
Truth Of Bengal: ঝাড়গ্রামঃ দেবব্রত বাগঃ পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক! বৃহস্পতিবার অজনাশুলি, লক্ষ্মণপুরের জঙ্গলে কোন অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়। তা ঘিরে এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান বনদফতরের আধিকারিকরা। ( Jhargram)
প্রাথমিক অনুমান, ওই পায়ের ছাপগুলি হয়তো বড় কোনও বনবিড়াল কিংবা নেকড়ে বাঘের পায়ের ছাপ হতে পারে। জানা যায়, পায়ের ছাপগুলি মাপার পর দেখা যায়, সেগুলি লম্বায় ১১ ইঞ্চি এবং চওড়ায় ১০ সেন্টিমিটার, যা রয়াল বেঙ্গল টাইগারের পায়ের থাবার মাপ। প্রশ্ন উঠছে, সত্যিই ফের লালগড়ের জঙ্গলে উপস্থিত হয়েছে জঙ্গলের রাজা? গ্রামবাসীদের অনুমান সেটাই। ( Jhargram)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তাই কোনও ঝুঁকি নিতে নারাজ বনদফতর। বিষয়টি নিয়ে নিশ্চিত হতে বনদফতর জঙ্গল সংলগ্ন বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানোর ব্যবস্থা নেয়। এলাকায় নজরদারিও বাড়ানো হয়। ( Jhargram)
প্রসঙ্গত, ঝাড়গ্রাম ( Jhargram) লালগড়ে বাঘের আতঙ্ক নতুন নয়। গত বছরের শেষে গ্রামবাসীরা এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান। সেবারও বাঘের পায়ের ছাপ বলে অনুমান করেন তাঁরা। ওড়িশার সিমলিপাল থেকে ‘জিনাত’ নামে এক বাঘিনীকে ধরা হয়।সে দুদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ছিল। যদিও পরে বাঁকুড়ায় বনদফতরের পাতা ফাঁদে ধরা পড়ে ওই বাঘিনী। এরপরেও চলতি বছরের গোড়ায় ওই বাঘিনীর পিছু নিয়ে আরও এক পুরুষ বাঘকেও বেলপাহাড়ির জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সে নির্দিষ্ট জায়গায় ফিরে যায়! তাই এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা সে নিয়ে চিন্তিত এলাকাবাসী ও বনদফতর।






