খেলা

চেলসিকে দাপটের সঙ্গে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু কেনদের

দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে মিউনিক।

Truth Of Bengal: একেবারে দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল বায়ার্ন মিউনিক। প্রথম ম্যাচেই তারা শক্তিশালী চেলসিকে পরাজিত করল ৩-১ গোলে। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত তাদের আক্রমণত্বক ফুটবলের সামনে রীতিমতো নড়বড়ে দেখায় চেলসিকে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের ফুটবলারদের চোখেমুখে চাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে তারাও একাধিক সুযোগ পেয়েছিল সমতা ফেরানোর, যা তারা কাজে লাগাতে পারেনি।(Bayern Victory)

আরও পড়ুনঃ Weather Alert: মহালয়ার আগেই মন খারাপ করা খবর! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি

বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় অ্যালিয়াঞ্জ এরিনাতে। প্রথম মিনিট থেকেই আক্রমণে নামে বায়ার্ন। ছোট ছোট পাসের মাধ্যমে তারা লাগাতার এগোতে থাকে চেলসির পেনাল্টি বক্স পর্যন্ত। যদিও কোনমতে তাদের রক্ষণভাগ সেই আক্রমণ রুখে দিচ্ছিল। তবে ২০তম মিনিটে কালোবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। তাদের দ্বিতীয় গোলটি আসতেও বেশি সময় লাগেনি। ২৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন হ্যারি কেন। তবে তার দুই মিনিট পরই চেলসি খাতা খোলে পামারের গোল দিয়ে। প্রথমার্ধ শেষ হয় ১-২ গোলে।(Bayern Victory)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে মিউনিক। যদিও চেলসিও কয়েকটি সুযোগ পায় ম্যাচে ঘুরে দাঁড়ানোর। কিন্তু শেষ পর্যন্ত মিউনিকের জালে বল জড়াতে পারেনি। অবশেষে ৬৩ মিনিটের মাথায় বায়ার্ন পায় তাদের তৃতীয় গোল। এবারেরও গোলদাতা সেই হ্যারি কেন। তারপর যদিও আক্রমণের ঝাঁজ বাড়ায় চেলসি। কয়েকটি সুযোগও তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তা আটকে দিতে সফল হয় মিউনিকের রক্ষণভাগ। আপ্রাণ চেষ্টা করেও কামব্যাক করতে পারেনি তারা। অবশেষে ম্যাচ শেষ হয় ১-৩ ফলাফলে। একদিকে যেমন একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়েন চেলসির ফুটবলাররা, তেমনি অন্যদিকে হাসিমুখে ময়দান ছাড়েন মিউনিক বাহিনী।(Bayern Victory)