Weather Alert: মহালয়ার আগেই মন খারাপ করা খবর! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি
শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
Truth of Bengal: শারদ উৎসবের আগে ফের দুর্যোগের আভাস দিচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আটটি জেলায়—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় (Weather Alert)।
আরও পড়ুনঃ Uttarakhand: উত্তরাখণ্ডে দুর্যোগের ঘনঘটা, দেরাদুনের পর এবার চামোলিতে মেঘভাঙা বৃষ্টি, নিখোঁজ ৭
শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার, মহালয়ার দিন, পশ্চিমাঞ্চলের কিছু জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ২-৩টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টির প্রবণতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জারি হয়েছে সতর্কতা (Weather Alert)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এদিকে, বৃহস্পতিবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ, যা আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে (Weather Alert)।






