রাজ্যের খবর

Teacher Misconduct: আদিবাসী নাবালিকা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! উত্তপ্ত বড়গড়িয়া

Protests erupt in Purulia's Boro area after allegations of sexual misconduct by a headmaster against multiple tribal minor girls at Bargoria High School. Locals demand justice as police begin investigation.

Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: মানবাজার দু’নম্বর ব্লক এলাকার বেশ কয়েকজন আদিবাসী নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বড়গড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র মাহাতোর বিরুদ্ধে(Teacher Misconduct)। এই অভিযোগ তুলে এলাকার মানুষজন বিক্ষোভ দেখান বোরো থানার সামনে।

আরও পড়ুনঃ Snake Bite: ওঝার কেরামতিতে মৃত্যু হল গৃহবধূর! চাঞ্চল্য বসিরহাটে

সোমবার রাত্রে লিখিত অভিযোগ দায়ের হয় বোরো থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। তবে এই নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে বোরো এলাকা(Teacher Misconduct)। জানা যাচ্ছে ওই অভিযুক্ত প্রধান শিক্ষক তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তাই আদিবাসী সংগঠন থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

Related Articles