খেলা

Apollo Sponsorship: এশিয়া কাপ চলার মাঝেই ঘোষণা হল টিম ইন্ডিয়ার নতুন স্পনসরের নাম

মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রমোশন অ্যান্ড রেগুলেশন আইন পাস হওয়ার ফলে ড্রিম-১১র সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।

Truth of Bengal: আরবের মাটিতে এখন এশিয়া কাপ খেলতে ব্যস্ত সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শুভমন গিলরা। তার মাঝেই ভারতীয় দলের নতুন স্পনসরের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রমোশন অ্যান্ড রেগুলেশন আইন পাস হওয়ার ফলে ড্রিম-১১র সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। এবার তার বদলে ভারতীয় দলে নতুন স্পনসর হিসেবে এল অ্যাপেলো টায়ার্স কোম্পানি (Apollo Sponsorship)।

বোর্ডের পক্ষ থেকে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন স্পনসর হিসেবে অ্যাপেলো টায়ার্স কোম্পানি প্রতি ম্যাচের জন্য বোর্ডকে দেবে ৪.৫ কোটি টাকা। যা আগের স্পনসরের থেকে অনেকটাই বেশি। ড্রিম ১১ ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিত প্রতি ম্যাচের জন্য ৪ কোটি টাকা। এবং এই বিষয়ে বোর্ডের এক শীর্ষকর্তা দাবি করেন, অ্যাপেলো টায়ার্সের সঙ্গে বিসিসিআইয়ের নতুন চুক্তি ভারতীয় ক্রিকেটে সবচেয়ে লাভজনক চুক্তি হিসেবেই চিহ্নিত হবে (Apollo Sponsorship)।

আরও পড়ুনঃ Snake Bite: ওঝার কেরামতিতে মৃত্যু হল গৃহবধূর! চাঞ্চল্য বসিরহাটে

প্রসঙ্গত, বর্তমানে এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে, সেখানে ব্যস্ত রয়েছেন ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেটাররা। আবার অপর দিকে ভারতীয় সিনিয়র মহিলা দল ব্যস্ত রয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ খেলতে। এই দুটো টুর্নামেন্টেই স্পনসরহীনভাবেই খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে (Apollo Sponsorship)।

Related Articles