রাজ্যের খবর

Civic Artist: দায়িত্ব ও শিল্পে সমানতালে চড়িদার মুখোশশিল্পী সিভিক ললিত 

Lalit Sutradhar from Charida village, Purulia, serves as a civic volunteer by day and a traditional mask artist by passion.

Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া, ঝালদা: সাম্প্রতিক সময়ে সিভিক ভলেন্টিয়ার নিয়ে নানা গন্ডগোল সামনে এলেও পুরুলিয়ার চড়িদা গ্রাম দেখাল এক অন্য ছবি(Civic Artist)। গ্রামের যুবক ললিত সূত্রধর একদিকে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, অন্যদিকে তিনি প্রকৃত অর্থে একজন মুখোশ শিল্পী।

আরও পড়ুনঃ ফের সমস্যায় যাত্রীরা! ব্লু লাইনে মেট্রো পরিষাবা ব্যাহত

২০০৯ সাল থেকে মুখোশ তৈরির কাজের সঙ্গে যুক্ত ললিত ২০১৩ সালে সিভিক পদে যোগ দেন। দিনের দায়িত্ব শেষ করেই তিনি হাত লাগান মুখোশ তৈরিতে(Civic Artist)। তবে পুজোর মতো ব্যস্ত সময়ে ডিউটির চাপ থাকায় মুখোশের দোকান কয়েকদিন বন্ধ রাখতে হয়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ললিতের মতে, “ঝামেলা ঝনঝটে না গিয়ে নিজের কর্মে মন দেওয়াই সবচেয়ে বড় কথা।” তার এই দ্বৈত কর্মজীবন একদিকে দায়িত্ব, অন্যদিকে পেশা প্রশংসা কুড়িয়েছে অনেকের(Civic Artist)। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “জেলায় অনেক সিভিকের মধ্যেই শিল্প-সংস্কৃতির প্রতিভা আছে। আমরা চাই তাঁদের কর্মজীবনের পাশাপাশি শিল্পকলাও টিকে থাকুক।”

Related Articles