Transformer Theft: গোপন সূত্রে খবর পেয়ে ভাঙাচোরা দোকানে হানা, আটক প্রচুর বেআইনি সরঞ্জাম, আটক ৩
Transformer Theft case emerges in Dhola when three persons including local BJP activist are arrested with electric transformers.
Truth Of Bengal: লোকেশ হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানা পুলিশের বড়সড় সাফল্য। দিগম্বরপুর এলাকা থেকে উদ্ধার বৈদ্যুতিক ট্রান্সফর্মার তার লোহা সহ বহু সরঞ্জাম। আটক তিনজন। স্থানীয় সূত্রে জানা যায় ঢোলাহাট থানার পুলিশ হঠাৎ করে আজ দুপুরে দীগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের রাধামোহন ক্লাব সংলগ্ন এলাকার সক্রিয় বিজেপি কর্মী বাসুদেব মন্ডলের ভাঙ্গাচোরা দোকানে হানা দেয়।
[আরও পড়ুনঃ আগেই সতর্ক করা হয়েছিল! চার্লি কার্কের হত্যা ঘিরে বিস্ফোরক তথ্য]
উদ্ধার হয় বিদ্যুতের দুটি বড় ট্রান্সফরমার বহু লোহার আর্থিং রড এবং গ্রামে গ্রামে জল যাওয়ার জন্য যে জলের পাইপ বসানো হচ্ছে তার ভাল্ব সহ একাধিক সরঞ্জাম। সঙ্গে সঙ্গে দোকানে মাল বিক্রয় করতে আসা দুজন হকার এবং দোকানের প্রোপাইটার বাসুদেব মন্ডলকে আটক করে পুলিশ।আটক তিন ব্যক্তিসহ উদ্ধার আমার সরঞ্জাম ঢোলা থানার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
দোকানের মালিক এলাকার সক্রিয় বিজেপি কর্মী বাসুদেব মন্ডলের দাবী এলাকার বিদ্যুতের সংস্থায় কাজের দায়িত্বে থাকা স্বদেশ বারিক দুজন হকারের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় করে এবং হকারদের কাছ থেকে সেগুলো সে কেনে। ঢলাহাট থানার পুলিশ তিনজনকে আটক করে তদন্ত শুরু করেছে । পুলিশের এই সাফল্যে খুশি এলাকার মানুষ।


