খেলা

IFA Revival: পুজোর পরেই হবে আইএফএ শিল্ড

IFA Revival confirmed as AIFF grants permission for IFA Shield’s return post-Durga Puja; tournament to be organized by Indian Football Association in West Bengal.

Truth Of Bengal: কলকাতা: আইএফএ শিল্ড আয়োজনের ক্ষেত্রে শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সবুজ সঙ্কেত পেয়ে গেল আইএফএ(IFA Revival)। তারফলে শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টের আয়োজন করতে আর কোনও বাধা রইল না বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার। এবারের আইএফএ শিল্ড প্রসঙ্গে সচিব অনির্বাণ দত্ত জানান, ‘সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো রয়েছে। সেই কারণে পুজোর পরই আইএফএ শিল্ডের আয়োজন করব। সেটা সুপার কাপের আগেই অনুষ্ঠিত হবে।

[আরও পড়ুনঃ শনিবার ডায়মন্ড হারবার ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বিনো]

ক্লাবগুলিকে নিয়ে বৈঠক করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর কবে থেকে শুরু হবে তা ঘোষণা করা হবে। তবে সময় কম থাকার দরুণ বিদেশি দল আনা সম্ভব নয়(IFA Revival)।’ প্রসঙ্গত, ২০২১ সালে শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল আইএফএ শিল্ড। তারপর থেকেই প্রতিবারই কোনও না কোনও সমস্যা দেখা দেওয়ায় তা থেকে স্থগিত থাকতে হয় আইএফএ কর্তাদের। এমনকি অনুমতি চেয়েও শেষ পর্যন্ত তা মেলেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে।

FB POST:https://www.facebook.com/truthofbengal

তবে এবার অবশেষে এআইএফএফ-র কাছ থেকে সবুজ সঙ্কেত মিলল। এবার দেখা যাক কবে আইএফএ শিল্ডের ঢাকে কাঠি পড়ে তা সময়ই বলবে।

 

Related Articles