Cash haul: কলকাতামুখী বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার ৪ জন
Cash haul of ₹72 lakh recovered from private passenger bus during midnight raid at Palasat Toll Plaza, Memari.
Truth Of Bengal: পিনটু প্যাটেল,পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের বড় সাফল্য(Cash haul)। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট টোলপ্লাজা থেকে কলকাতামুখী একটি বেসরকারি যাত্রীবোঝাই বাসে হানা দিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা নাগাদ ভাগলপুর থেকে কলকাতাগামী ওই বাসে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ৭২ লক্ষ টাকা উদ্ধার হয়। টাকা সংক্রান্ত বৈধ কোনো নথি দেখাতে না পারায় বাসের দুই চালক, খালাসি এবং এক যাত্রীকে আটক করা হয়। পরে চারজনকেই গ্রেফতার করে পুলিশ।
[আরও পড়ুনঃ Vaishno Devi Yatra: ১৯ দিন পর খুলছে বৈষ্ণোদেবী মন্দিরের পথ, জারি নতুন নির্দেশিকা]
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম শম্ভুনাথ বার্মা (যাত্রী), বাবলু দাস ও নবীন কুমার সিং (বাস চালক), এবং কৃষ্ণ দাস (খালাসি)(Cash haul)। এরা সকলেই বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা।
FB POST:https://www.facebook.com/truthofbengal
গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ(Cash haul)। এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল, কার কাছে পৌঁছনোর উদ্দেশ্যে আনা হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া টাকা গোনার জন্য বিশেষ মেশিন আনা হয়।


