Chris Gayle: ধারাবাহিকভাবে খেলানো উচিত, সারফরাজের পাশে ক্রিস গেল
এবার এই বিষয়ে নিজের হতাশা প্রকাশ করলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেল।
Truth Of Bengal: সেই গতবছর শেষবার সারফরাজকে দেখা গিয়েছিল ব্যাট হাতে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে। তারপর থেকে তিনি আর সুযোগ পাননি। অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই, কিন্তু খেলানো হয়নি একটিও ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে গত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও তাঁকে জায়গা দেওয়া হয়নি। এবার এই বিষয়ে নিজের হতাশা প্রকাশ করলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেল।(Chris Gayle) তাঁর মতে, সারফরাজকে ধারাবাহিকভাবে খেলানো উচিত।
আরও পড়ুনঃ প্রশাসনের নির্দেশ মেনে চলুন, নেপালে থাকা ভারতীয়দের সতর্ক নয়াদিল্লির
এক ইউটিউব চ্যানেলে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বলেন, “আমার বিশ্বাস টেস্ট দলে ওর জায়গা প্রাপ্য। এমনকি সারফারাজ ঘরের মাঠে শতরান করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও দলে জায়গা পায়নি। সম্প্রতি, আমি একটা পোস্ট দেখলাম, যেখানে দেখাচ্ছে ও ওজন ঝরিয়েছে। যদিও ওর ফিটনেস নিয়ে কোনও সমস্যা ছিল না আগে। ও ভালোই খেলছিল।”(Chris Gayle)
ক্রিস গেল আরও বলেন, “প্রথম শ্রেণীর ক্রিকেটে সারফারাজ ত্রিশতরান করেছে এবং সেটা যদি ব্যবহার করা হয় ওর বিরুদ্ধে, তাহলে তো সত্যিই অন্যায্য। এটা কখনোই ওকে উপেক্ষা করার কারণ হওয়া উচিত নয়। ভারতে অনেক প্রতিভা আছে। কিন্তু এই তরুণ ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত।”(Chris Gayle)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, এই পর্যন্ত সারফারাজ খান খেলেছেন ৬টি টেস্ট। তাঁর মোট রানের সংখ্যা ৩৭১, যার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতরান এবং একটি শতরান। তিনটি অর্ধশতরান এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে এবং শতরানটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শেষবার তাঁকে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট জার্সিতে দেখা গিয়েছিল গতবছর নভেম্বর মাসে। কয়েকদিন আগে তাঁর ওজন ঝরানো ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে, যা ইঙ্গিত দিচ্ছে যে তিনি ফিটনেসের উপর বেশি মনোযোগ দিচ্ছেন।


