অভিনয়ের নাম করে দেহ ব্যবসা! পুলিশের জালে বাঙালি অভিনেত্রী
প্রলোভন দেখিয়ে প্রথমে অভিনয়ের সুযোগের আশ্বাস, তারপর জোর করে নামানো হতো দেহ ব্যবসার অন্ধকার জগতে।
Truth Of Bengal: মুম্বইয়ে এক হাই-প্রোফাইল সেক্স র্যাকেটের পর্দাফাঁস করেছে পুলিশ, আর এই চক্রের মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে এক বাঙালি অভিনেত্রীর। অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগে মুম্বই পুলিশ হাতে-নাতে গ্রেফতার করেছে বাংলা ছবি ‘লোফার’-এ অভিনয় করা অনুষ্কা মণিমোহন দাসকে। মঞ্চে সানি সিং, মিকা সিং ও উদিত নারায়ণের মতো তারকাদের সঙ্গে পারফর্ম করা এই পরিচিত মুখের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এই ঘটনার জেরে টলিউড ও বলিউড জুড়ে শুরু হয়েছে তোলপাড়। (Actress Arrested)
আরও পড়ুনঃ মঙ্গলবারের জ্যোতিষবার্তা: কর্ম, প্রেম ও সফলতার দিশা
পুলিশ সূত্রে খবর, অভিনয় জগতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা তরুণীদের লক্ষ্য করত এই চক্রটি। প্রলোভন দেখিয়ে প্রথমে অভিনয়ের সুযোগের আশ্বাস, তারপর জোর করে নামানো হতো দেহ ব্যবসার অন্ধকার জগতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং সেল একটি পরিকল্পিত ফাঁদ পাতে। ছদ্মবেশী ক্রেতা সেজে এক অফিসার মুম্বই-আহমেদাবাদ মহাসড়কের ধারে কাশিমিরার ঠাকুর মলে পৌঁছন। সেখানেই টাকা লেনদেনের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় অনুষ্কাকে।(Actress Arrested)
ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে আরও দুই তরুণী অভিনেত্রীকে, যারা জনপ্রিয় বাংলা ধারাবাহিক ও ছবিতে কাজ করেছেন। পুলিশ জানিয়েছে, অনুষ্কার বিরুদ্ধে মানব পাচার ও অশ্লীল ব্যবসা প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে। অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কমিশনার মদন বল্লাল জানিয়েছেন, এই চক্রে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে উদ্ধার হওয়া তরুণীদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং তাদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।(Actress Arrested)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
থানে পুলিশের এই সফল অভিযানে ফের প্রমাণিত হলো, যতই চক্র ছদ্মবেশে থাকুক না কেন, সতর্ক নজর ও কঠোর পদক্ষেপের মাধ্যমে এ ধরনের অপরাধকে রুখে দেওয়া সম্ভব। তবে এই ঘটনার পর উঠছে আরও গভীর প্রশ্ন—চলচ্চিত্র ও বিনোদন দুনিয়ার আড়ালে এমন কত বড় অপরাধচক্র এখনো সক্রিয়?


