দেশ

Jammu Floods: প্রতিকূলতার মধ্যেও ঐক্যের বার্তা, কাঠুয়ায় নজির স্থাপন

Truth Of Bengal: সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে জম্মু ও কাশ্মীরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। ঘরবাড়ি ভেসে গেছে, জীবিকা বিপন্ন হয়েছে বহু মানুষের। তবে এই দুর্দিনেও সামনে এসেছে মানবতার এক উজ্জ্বল উদাহরণ। কাঠুয়া জেলার বানি অঞ্চলে এক হিন্দু পরিবার তাদের মুসলিম প্রতিবেশীদের আশ্রয় দিয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক হৃদয়স্পর্শী বার্তা দিয়ে সংবাদ শিরনামে।(Jammu Floods)

গত ২৮ আগস্ট আকস্মিক বন্যায় জাভেদ আহমেদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাঁর আট সদস্যের পরিবার । যার মধ্যে রয়েছেন শ্বশুর এবং দুই অন্ধ সন্তান—ঘরহারা হয়ে পড়েন। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা সুভাষের পরিবার তাদের বাড়ির দরজা খুলে দেয়। নিজেরা দোতলায় উঠে গিয়ে নিচতলায় দুটি ঘর জাভেদের পরিবারের জন্য ছেড়ে দেন। তিনি বলেন, ‘আমরা আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। সুভাষজির পরিবার আমাদের এমনভাবে সাহায্য করেছেন যে মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি।’ সুভাষের পরিবার শুধু আশ্রয়ই দেননি, রেশন ও অন্যান্য গৃহস্থালীর জিনিসপত্রও সরবরাহ করেছেন। আহমেদ সরকারি ত্রাণ ও ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন।(Jammu Floods)

এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক রামেশ্বর সিং ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘জম্মু ও কাশ্মীরের আসল সৌন্দর্য এখানেই—প্রতিকূলতার মধ্যে ঐক্য এবং মানবতা। সুভাষজি একজন হিন্দু হয়েও মুসলিম প্রতিবেশীকে সাহায্য করেছেন, এটি অত্যন্ত প্রশংসনীয়।’ সুভাষ জানান, ‘ জাভেদ আহমেদের পরিবার যতদিন চাইবে আমাদের বাড়িতে থাকতে পারবে। আমরা তাদের নিজেদের পরিবারের মতোই দেখছি।’ সরকারি সূত্রে জানানো হয়েছে, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে এই ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজের মধ্যে ঐক্য, সহমর্মিতা এবং পারস্পরিক বিশ্বাসের এক শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।(Jammu Floods)

 

Related Articles