IndiGo: মাঝ আকাশে বিভ্রাট, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
বিমানটিতে ছিল ১৮০ জন যাত্রী এবং ছ’জন ক্রু সদস্য।
Truth of Bengal: মাঝ আকাশে বিভ্রাট। উড়ানের কিছুক্ষণ পরেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ল ইন্ডিগোর বিমানে। শুক্রবার গভীর রাতে কেরলের কোচি বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির উদ্দেশে উড়েছিল ইন্ডিগোর ৬ই-১৪০৩ বিমান। বিমানটিতে ছিল ১৮০ জন যাত্রী এবং ছ’জন ক্রু সদস্য। উড়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন পাইলট। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। সবুজ সঙ্কেত পেয়েই বিমানটি আবার কোচি বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করানো হয় (IndiGo)।
আরও পড়ুনঃ Jammu Floods: প্রতিকূলতার মধ্যেও ঐক্যের বার্তা, কাঠুয়ায় নজির স্থাপন
পরবর্তীকালে যাত্রীদের অপর এক ইন্ডিগো বিমানে করে গন্তব্যে পাঠানো হয়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইন্ডিগোর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতে রাত সাড়ে ৩টার দিকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। সেই বিমানে যাত্রীদের আবু ধাবির উদ্দেশে রওনা করানো হয়। একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে (IndiGo)।
Truth of bengal fb page: https://www.facebook.com/truthofbengal
যান্ত্রিক গোলযোগের জন্য যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য দুঃখপ্রকাশও করেছে বিমান সংস্থাটি।এদিনই আরও একটি ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে ইঞ্জিনে গোলযোগ ধরা পড়ে। দিল্লি থেকে ইনদওরের উদ্দেশে উড়ে যাওয়ার পরই সমস্যা দেখা দেয়। তবে পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে ইনদওর বিমানবন্দরে অবতরণ করান। দুটি ঘটনাই নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে (IndiGo)।






