Haringhata: সিএএতে সংশোধনী নিয়ে মোদি-শাহকে ধন্যবাদ হরিণঘাটা বিধায়ক অসীম সরকারের
এই সিদ্ধান্তের প্রশংসা করে তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
Truth Of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সিএএর সময়সীমা বাড়ানো সংক্রান্ত যে বিবৃতি জারি করা হয়েছে, এবার তা নিয়ে নিজের অবস্থান জানালেন বঙ্গ বিজেপির বিধায়ক অসীম সরকার। এই সিদ্ধান্তের প্রশংসা করে তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর বক্তব্য, আর ভারতবর্ষ ছেড়ে যেতে হবে না বাংলাদেশ থেকে আসা হিন্দুদের।(Haringhata)
আরও পড়ুনঃ Samabyathi Prakalpa: সমব্যথী প্রকল্পে উপভোক্তা কত? জানালেন ফিরহাদ
হরিণঘাটার বিধায়ক বলেন, “আর অনুপ্রবেশকারী নন সেই হিন্দুরা যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন গতবছরের অন্তিম দিন পর্যন্ত। সকলেই ভারতবর্ষের নাগরিক। মোদিজি যেই কথা দেন, সেই কথা তিনি রাখেন। উদ্বাস্তু সমস্যার হাত থেকে রেহাই পেতে চলেছে নিখিল ভারত উদ্বাস্তু সমিতি, মতুয়া মহাসংঘ সহ আরো অনেকে। আর দেশ ছাড়তে হবে না ওপার বাংলা থেকে পালিয়ে আসা কোনও হিন্দু ভাই-বোনকে।”(Haringhata)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, কেন্দ্র সরকার সিএএতে যে বড় সংশোধনী এনেছে, তাতে বলা হয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধ সহ অন্যান্য অমুসলিমরা যাঁরা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে এসেছেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ভয়ে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, তাঁদের ভারত সরকার তাড়িয়ে দেবে না এবং তাঁরা সকলেই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন সিএএতে।(Haringhata)
প্রথম থেকে সিএএর বিরোধিতা করেছিল বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি বাংলায় তা হতে দেবেন না। রাজ্যের অন্যান্য নেতা-মন্ত্রীরাও একই দাবি করেছেন। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঘাসফুল শিবির এর বিরুদ্ধে লড়াই করছে এবং আগামী দিনেও করবে।(Haringhata)



