রাজ্যের খবর

Cart Accident: ভিক্ষা শেষে বাড়ি ফেরা হল দুঃস্বপ্ন! ঘোড়ার গাড়িসহ পুকুরে উল্টে আহত বৃদ্ধ

An elderly man was injured after his horse cart overturned into a pond in Nasipur, Murshidabad, while returning home with donated food items. Locals rescued him and rushed him to a health center.

Truth Of Bengal: “বিপদ কখন দরজায় কড়া নাড়বে, তা আগে থেকে কেউ জানে না”—এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নসিপুরে। ভিক্ষার উদ্দেশ্যে ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক বৃদ্ধ(Cart Accident)। দিনভর মানুষের দানে সংগ্রহ করেছিলেন চাল, ডাল, গম সহ নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী।

আরও পড়ুনঃ Djokovic Semifinal: ইউএস ওপেনের শেষ চারে পৌঁছে কোর্টেই নৃত্যে মেতে উঠলেন জোকার

সবকিছু নিয়ে যখন বাড়ি ফেরার পথে ছিলেন, তখনই ঘটে বিপত্তি। মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার নশিপুর এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়ার গাড়ি একেবারে পুকুরে উল্টে যায়(Cart Accident)। মুহূর্তের মধ্যে বৃদ্ধ, তাঁর ভিক্ষায় পাওয়া সামগ্রী ও ঘোড়ার গাড়ি পুকুরের জলে পড়ে যায়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বৃদ্ধকে উদ্ধার করেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Related Articles