চাকরি ফেরত ইস্যু নিয়ে অধিবেশন হোক, বিধানসভা ঘেরাওয়ের ডাক ‘যোগ্য’ শিক্ষকদের একাংশের
৪ সেপ্টেম্বর ‘বিধানসভা ঘেরাও’-এর ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ।
Truth Of Bengal: আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনেরনতুন নিয়োগের পরীক্ষা। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও সমাধা হয়ে গিয়েছে। এর পরেও ৪ সেপ্টেম্বর ফের বিধানসভা ঘেরাও-এর ডাক দিল ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের একাংশ। গত শনিবারই শীর্ষ আদালতের নির্দেশ মেনে ১ হাজার ৮০৬ জন ‘অযোগ্য’ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এসএসসি (SSC Exam)। আর তার পরেই নিজেদের ‘যোগ্য’ বলে দাবি করে চাকরি ফিরে পাওয়ার জন্য পথে নামছেন শিক্ষকদের একাংশ।
[আরও পড়ুন: Python Rescue: চাঞ্চল্য! লোকালয়ে একসঙ্গে তিনটি বিশালাকার অজগর উদ্ধার]
৪ সেপ্টেম্বর ‘বিধানসভা ঘেরাও’-এর ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ। ‘যোগ্য’চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ সুমন বিশ্বাস এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘৪ তারিখ যোগ্য শিক্ষকরা যে যেখান থেকে পারবেন বিধানসভা আসুন, ঘেরাও করুন। যাঁরা বেতন পাচ্ছেন তাঁরাও আসুন।’ তাঁর দাবি, চাকরি ফেরত ইস্যু নিয়ে আলোচনা হোক রাজ্য বিধানসভার অধিবেশনে। পাশাপাশি আলাদা করে ‘যোগ্য’দের তালিকা প্রকাশ করুক এসএসসি (SSC Exam), সেই দাবিও তুলেছেন সুমন বিশ্বাস। সোমবার তাঁরা এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন। সুমন ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, ওই বৈঠকেই যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে এবং ২৪ ঘণ্টা সময়ও দেওয়া হয়েছে। তালিকা না প্রকাশ পেলে তাঁরা অনশনে বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
[আরও পড়ুন: শওকত মোল্লার কনভয়ের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা, মৃত বাইক চালক]
আগামী রবিবার শুরু হচ্ছে এসএসসি-র (SSC Exam) নতুন করে নিয়োগের পরীক্ষা। সেই প্রসঙ্গে‘যোগ্য’রা সাফ জানিয়েছেনযে, তাঁরা পরীক্ষায় বসবেন না। সুমন বিশ্বাসরা স্পষ্টজানিয়েছেন, ‘আমরা আবার পরীক্ষায় কেন বসব। বরং সর্বদল বৈঠক করে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই কারণেই বিধানসভা ঘেরাওয়ের ডাক দিচ্ছি।’






