Bangladesh Election: ফের অনিশ্চয়তার মুখে বাংলাদেশের নির্বাচন, সুষ্ঠ নির্বাচন বড় চ্যালেঞ্জ
বিএনপি থেকে শুরু করে এনসিপির সমর্থকরা তারাও বলেছেন নির্বাচন সঠিক সময়ে হওয়া দরকার। বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল একাধিকবার বলেছেন নির্বাচন চলতি বছরে হওয়া দরকার।
Truth of Bengal: বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা নানা সময়ে তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে তোপ দেগেছেন। বিএনপি থেকে শুরু করে এনসিপির সমর্থকরা তারাও বলেছেন নির্বাচন সঠিক সময়ে হওয়া দরকার। বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল একাধিকবার বলেছেন নির্বাচন চলতি বছরে হওয়া দরকার। সোমবার আরও একবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এখন বড় চ্যালেঞ্জ (Bangladesh Election)।
আরও পড়ুনঃ Railway Jobs: ভারতীয় রেলে ৪০০র কাছাকাছি শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?
সোমবার বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে। নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, সারা দেশে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। জাহেদ উর রহমান বলেন, এখন সবচেয়ে জরুরি হলো— ড. ইউনূস যেন দায়িত্বে থাকেন এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে তারপর দায়িত্ব ছাড়েন। কেউ যাতে তাকে জোরপূর্বক সরাতে না পারে (Bangladesh Election)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, ২০২৪ সালে ৫ অগস্ট শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। চতুর্থবার জয়ী হয়ে ক্ষমতায় এসে শেষমেষ দেশ ছাড়তে হয় তাঁকে। এক সময় শেখ হাসিনা দেশ চালিয়েছিলেন, সেই হাসিনার বিরুদ্ধেই উঠেছে দুর্নীতি, অত্যাচারের অভিযোগ। ২০২৪-য়ে সাধারণ নির্বাচন হয়, আর সেই নির্বাচন বয়কট করে বিএনপি। তারপর থেকে তুমুল অশান্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ। মহম্মদ ইউনূস ফ্রেব্রুয়ারীতে ভোট ঘোষণার পরও জল্পনা আরো বেড়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে । ভোটের দিনক্ষণ কবে প্রকাশ্যে আসে সেইদিকেই নজর সকলের (Bangladesh Election)।






