আন্তর্জাতিক

জামায়াতের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইউনূস, আলোচনার বিষয় কী?

নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

Truth Of Bengal: রবিবার নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Yunus-Jamaat)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল।

[আরও পড়ুন: বেঙ্গালুরুর প্রাথমিক বিদ্যালয়ের ফি কাঠামো দেখে অবাক নেটদুনিয়া! কারণ কী?]

নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। পাশাপাশি, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে (Yunus-Jamaat)।

[আরও পড়ুন: BJP Sweep: নন্দীগ্রামে সমবায় জয় বিজেপির, টাকা বিলিয়ে জেতার অভিযোগ তৃণমূলের]

সূত্রের খবর, এই বৈঠকে নির্বাচন সম্পর্কিত কথা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Yunus-Jamaat)। ভাষণের শুরুতে ইউনূস জানান, আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। এক বছর পূর্তির দিনই বলেন, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয় সেইদিকে নজর রাজনৈতিক মহলের।

FB POST: https://www.facebook.com/share/v/193rr798i7/

Related Articles