Arms Bust: আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেফতার ৩
In Kalyani, Nadia, police acted on a tip-off to arrest three suspected criminals and seize two firearms and two cartridges amid a crackdown on illegal weapons ahead of state elections.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে খুন করার ঘটনার পর জেলা জুড়ে চলছে বেআইনি অস্ত্র উদ্ধারের তল্লাশি। এবার আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হওয়া দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ(Arms Bust)। উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজ। নদীয়ার কল্যাণী থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশের জালে গ্রেফতার তিন দুষ্কৃতী। সূত্রের খবর, এদিন কল্যাণী থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কল্যাণী থানার অন্তর্গত বেলতলা উত্তর চান্দা মারীতে আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছে বেশ কিছু দুষ্কৃতী, এরপর ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তিন জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের পরিচয়, বিজয় সরকার, জয় রায় ও দেবজিৎ মন্ডল। ধৃত একজনের বাড়ি নদীয়ার চাকদায়, অন্য দুজনের কল্যাণী থানা এলাকাতেই বাসস্থান।
[আরও পড়ুনঃ ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী! রাহুলের সামনে ঘোষণা আরজেডি নেতার]
পুলিশ সূত্রে খবর, এর আগেও ধৃতরা একাধিক অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল, পুলিশের পাখির নজরে ছিল তারা। আবার নতুন করে কোন রকম অপরাধমূলক কাজ করার আগে পুলিশ অতি সক্রিয় থাকায় তাদের অস্ত্রসহ ধরে ফেলে(Arms Bust)। জানা যায় ধৃতদের রবিবার তোলা হয় কল্যাণী মহাকুমার বিশেষ আদালতে। তবে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে, আর সেই আবেদন মঞ্জুর করে আদালত।
FB POST:https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে গোটা নদীয়া জেলা জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। অপরাধমূলক কাজ থেকে শুরু করে অসামাজিক কাজকর্ম রুখতে পুলিশের এই ভূমিকা(Arms Bust)। আগামী দিনেও পরিবেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ একই ভূমিকা পালন করে যাবে।






