রাজ্যের খবর

Blood Campaign: থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান ও বৃক্ষবিতরণ কর্মসূচি

In Raydighi, a well-organized donor drive inspired by CM Mamata Banerjee and led by TMC leader Abhishek Banerjee saw around 200 donations for thalassemia patients; each donor received a sapling.

Truth Of Bengal: লোকেশ হালদার, রায়দিঘি: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে বিশিষ্ট সমাজসেবী শান্তনু বাপুলীর ঐকান্তিক প্রচেষ্টায় দু:স্থ থ্যালাসেমিয়া রুগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার(Blood Campaign)। সিংহের চক পল্লী উন্নয়ন সমিতির সন্নিকটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়‌।

[আরও পড়ুনঃ ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ইডি তল্লাশি, উদ্ধার বিলাসবহুল গাড়ি সহ কোটি টাকার গয়না]

এই রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন(Blood Campaign)। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা, মথুরাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার, বিশিষ্ট সমাজসেবী শান্তনু বাপুলী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব‌্যক্তিরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এর আগেও শান্তনু বাপুলী একাধিক সমাজসেবামূলক কাজ করেছেন(Blood Campaign)। এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের সর্বস্তরে রক্তদানের গুরুত্ব সম্বন্ধে বোঝানো এবং সমাজসেবায় সকলের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।