রাজ্যের খবর

অশান্তি থামাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে নিহত তৃণমূল কর্মী! গ্রেফতার দুই

সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। বিরোধী থেকে শাসক সবাই ভোট নিয়ে ব্যতিব্যস্ত।

Truth Of Bengal: হায়রে মানুষ ভাবের ফানুস। মানবিকতা আজ বিলীন। সামান্য সামান্য কারণে হিংসার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এবার প্রাণ হারালেন কোচবিহারের (Cooch Behar) তৃণমূল কর্মী। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। বিরোধী থেকে শাসক সবাই ভোট নিয়ে ব্যতিব্যস্ত। এরই মাঝে ফের তৃণমূল কর্মী খুনে চিন্তিত সবুজ শিবির। কিন্তু কী এমন ঝামেলা থামাতে গিয়েছিলেন তিনি যে প্রাণ হারাতে হল?

[আরও পড়ুন: আনন্দধারা প্রকল্পের কাজে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন?]

নিহতের নাম, সঞ্জয় রায়। এলাকায় (Cooch Behar) তিনি তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। বৃহস্পতিবার রাতে কোচবিহারের জোরপাটকি এলাকায় একটি মনসা পুজোর নিমন্ত্রণে গিয়েছিলেন তিনি। রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরে আসার পরিকল্পনা করেন সঞ্জয়। কিন্তু ঠিক সে সময় দুই ব্যক্তির মধ্যে ঝামেলা শুরু হয়। ধীরে ধীরে অশান্তি বাড়তে থাকে। সেই অশান্তির ইতি ঘটাতে তাঁদের সঙ্গে কথা বলতে যান তৃণমূল কর্মী। অভিযোগ, সে সময় অভিযুক্ত অজয় বর্মনের রাগ গিয়ে পড়ে তাঁর ওপর। সঞ্জয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

[আরও পড়ুন: সপ্তাহান্তেও বঙ্গে ঝড়-বৃষ্টি! শুক্রে কেমন থাকবে আবহাওয়া?]

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Cooch Behar)। নিহত তৃণমূল কর্মীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার খতিয়ে দেখছে বলে জানিয়েছে তারা।

Related Articles