‘মগজে মরুভূমি’! ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বাংলাকে বদনাম করার অভিযোগ মমতার
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নিন্দা করলেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে।
Truth Of Bengal: “টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে” পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ছবি ‘দ্যা বেঙ্গল ফাইলস’ (Bengal Files) নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আওয়াজ ওঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাংলাকে বদনাম করার জন্য টাকা দিয়ে এমন ছবি বানানো হচ্ছে। যদিও শুধু ‘দ্যা বেঙ্গল ফাইলস’ একা নয়, ‘কেশরী চ্যাপ্টার ২’তে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলারও তীব্র নিন্দা করেন তৃণমূল সুপ্রিমো। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নিন্দা করলেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে।
‘মগজে মরুভূমি’! ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বাংলাকে বদনাম করার অভিযোগ মমতার pic.twitter.com/HEQNFPneiN
— TOB DIGITAL (@DigitalTob) August 28, 2025
তিনি বলেন, “এরা বাংলার ইতিহাস ভুলে গিয়েছে। মগজে মরুভূমি। টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে বাংলাকে বদনাম করার জন্য।” এরপরই ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবি প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ক্ষুদিরাম বসুকে বলে দিল সিং। কোথায় ছিলে তোমরা বাম-রাম-শ্যামেরা যখন উনি ফাঁসির মঞ্চে গান গাইলেন? জগাই, মাধাইরা? ব্রিটিশের দালালি করেছিল তো তোমাদের পূর্বপুরুষেরা। মুচলেখা দিতে হয়েছিল তারপর।”
বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্যা বেঙ্গল ফাইলস’ (Bengal Files) নিয়ে বঙ্গে বিতর্ক তুঙ্গে। বিবেক অগ্নিহোত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন। যদিও ঘাসফুল শিবিরের মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পরিচালককে এবং গুজরাট ফাইলস, মনিপুর ফাইলস, ইত্যাদি নিয়ে ছবি বানাতে বলেছিলেন। পাশাপাশি, গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায় বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে ইচ্ছাকৃতভাবেই বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই ছবি তৈরি করা হয়েছে। আবার অনেকে মনে করছেন তা নাও হতে পারে। তবে দিনের শেষে বিবেকক অগ্নিহোত্রীর এই ছবি (Bengal Files) ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি। এবার দেখার বিষয় যে আগামী দিনে এই অধ্যায় কোনদিকে যায়। তৃণমূল কি করে বা বিজেপি কি করে, সেটাই এখন দেখার।






