খেলা

Lionel Messi: মেসির জাদুতে ফাইনাল নিশ্চিত ইন্টার মায়ামির, উরুর চোট সারিয়ে ফিরেই জয়

তাঁর দুরন্ত পারফরম্যান্সে অরল্যান্ডো সিটি ৩–১ গোলে হার মানল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে।

Truth of Bengal: চোট কাটিয়ে ফিরেই মাঠ ফিরতেই পুরানো ছন্দে ফিরলেন লিওনেল মেসি। শেষ দশ মিনিটে একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তুললেন আর্জেন্টাইন মহাতারকা। তাঁর দুরন্ত পারফরম্যান্সে অরল্যান্ডো সিটি ৩–১ গোলে হার মানল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে।ডান উরুর চোটে টানা দুটি ম্যাচ মিস করেছিলেন মেসি। বুধবার রাতে প্রথম একাদশে ফিরলেও শুরুতে সতর্ক ছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ধরা দেন তিনি। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান, এরপর ৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে মায়ামিকে এগিয়ে দেন। ইনজুরি টাইমে তৃতীয় গোল করেন টেলাস্কো সেগোভিয়া (Lionel Messi)।

আরও পড়ুনঃ Carlos Alcaraz: ইউএস ওপেন, সহজ জয়ে তৃতীয় রাউন্ডে কার্লোস আলকারাজ

তাতেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্টার মায়ামি। প্রথমার্ধে গোল খেয়ে চাপের মুখে পড়ে মায়ামি।ক্রোয়েশিয়ার মার্কো পাশালিচের শটে অরল্যান্ডো এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পালটে যায়।৭৪ মিনিটে অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে মায়ামি সুযোগ পায় কামব্যাকের। বদলি টাডেও আলেন্দে পেনাল্টি আদায় করেন, সেখান থেকেই গোল মেসির। এরপর আলবার সঙ্গে দুর্দান্ত ওয়ান-টুতে দ্বিতীয় গোল করে জয় কার্যত নিশ্চিত করেন তিনি। ম্যাচ শেষে সহকারী কোচ জাভিয়ার মোরালেস বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ মেসিকে নিয়ে বলার ভাষা ফুরিয়ে গিয়েছে। মাত্র দু-তিন দিন অনুশীলন করে নেমে পুরো ৯০ মিনিট খেললেন, গোল করলেন, সুযোগও বানালেন (Lionel Messi)।‘

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ম্যাচ শেষে মেসি বলেন, ‘প্রথমার্ধে একটু ভয় ছিল। কারণ জানতাম প্রতিপক্ষ কতটা শক্তিশালী। ওরা চলতি মরশুমে আমাদের দু’বার হারিয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমি আরও নিশ্চিন্ত ছিলাম।’ রবিবার ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্স। তারা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ২–০ হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে। ফাইনালে ওঠার সুবাদে দুই দলই নিশ্চিত করল ২০২৬ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার সুযোগ (Lionel Messi)।

Related Articles