খেলা

FIFA: ফের ফিফার রোষাণলের মুখে ভারতী ফুটবল ফেডারেশন, জানিয়ে দেওয়া হল নির্বাচনের সময়ও

সেই চিঠিতে ফিফার পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে এআইএফএফ-কে তাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Truth of Bengal: চলতি বছরের শুরু থেকে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারতীয় ফুটবলে। একে তো এআইএফএফ-র সঙ্গে এফএসডিএল-র নতুন চুক্তি ও আইএসএল নিয়ে যখন অনিশ্চয়তা চলছে, ঠিক সেই সময় গত মঙ্গলবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে কড়া চিঠি দেওয়া সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট স্বয়ং কল্যাণ চৌবেকে। সেই চিঠিতে ফিফার পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে এআইএফএফ-কে তাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নচেৎ কিন্তু আবার নির্বাসনের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের। অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও ফিফার শাস্তির কড়া হুমকির মুখে পড়তে হয়েছিল এআইএফএফকে (FIFA)।

আরও পড়ুনঃ Hrittik Roshan: প্রেমিকা সাবাকে ফ্ল্যাট ভাড়া প্রেমিক হৃতিকের, কত টাকা নিচ্ছেন অভিনেতা?

গত ২৬ অগাস্ট ফিফার পক্ষ থেকে যে চিঠি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে তাতে বেশ কড়া ভাষাতেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ভর্ৎসনা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই চিঠিতে ফিফা স্পষ্টভাবে উল্লেখ করেছে, ভারতীয় ফুটবল ফেডারেশনে বর্তমান যাঁরা ক্ষমতায় আসীন রয়েছেন, তাঁরা কেউই নতুন সংবিধান রূপায়ণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সেইভাবে কোনও উদ্যোগই গ্রহণ করেননি। বরঞ্চ প্রতিবারই তাদের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি দেশের শীর্ষ আদালতের বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন এইরকম সমস্যার ফলে অন্ধকারের সম্মুখীন হচ্ছে ভারতীয় ফুটবল। পাশাপাশি আইএসএল-র সঙ্গে যুক্ত ক্লাব ও ফুটবলার এবং সাপোর্টস্টাফরাও এক গভীর অনিশ্চয়তার মুখে পড়েছেন। ফলে সব দিক থেকেই ভারতীয় ফুটবলের এক অন্ধকারের ঘনঘটা দেখে ফিফা বিশেষ চিন্তত। তাই যেনতেন প্রকারেণ আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের শীর্ষ আদালতের রায় মেনে নির্বাচন করে নতুন সংবিধান তৈরি করার নির্দেশ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্তকিছু এআইএফএফ-কে করতে হবে একার হাতে। কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ফিফা। আর যদি তা না হয় তাহলে ফেডারেশন ফিফার শাস্তির মুখেই পড়ার একান্ত সম্ভাবনা রয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের (FIFA)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া ফিফার এই দু’পাতার চিঠিতে স্বাক্ষর করেছেন চিফ মেম্বার অ্যাসোসিয়েশন অফিসার এলকান মামাদভ এবং ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানি। ফিফার কাছ থেকে এমন বার্তা পেয়ে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছ থেকে এই চিঠি পাওয়া মাত্র সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও তাঁর কমিটির বাকি সদস্যরা এখন দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। এবং সেখানেই তাঁরা শীর্ষ আদালতের কাছে আর্জি জানাবেন, যাতে যত দ্রুত সম্ভব এই শুনানির রায়দান করা হয়। এদিকে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে তাদের সমস্ত প্রক্রিয়া শেষ করার পাশাপাশি রায়ও তৈরি আছে। যেহেতু নতুন ক্রীড়া আইন আসতে চলেছে, সেই কারণে আদালত চাইছে নতুন ক্রীড়া আইন মেনেই যাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সংবিধান তৈরি করা হয়। এরজন্যই তারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন ও সংবিধান বিষয়ে রায়দান স্থগিত রেখেছে। এদিকে বৃহস্পতিবার শুনানির সময় সময় পেশ আইএসএল নিয়ে দুই পক্ষ কি কি পদক্ষেপ গ্রহণ করছে তা পেশ করতে হবে শীর্ষ আদালতে। কাজেই আইএসএল-র জট নিয়ে যখন কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে ভারতীয় ফুটবল মহলে, সেই সময় এআইএফফ-কে ফিফার কড়া বার্তা ফুটবল মহলে বিশেষ আলোড়নের সৃষ্টি করেছে (FIFA)।

Related Articles