Mumbai: মুম্বইয়ের কাছে বহুতলে ধস: মৃত বেড়ে ৩
এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল।
Truth of Bengal: মুম্বইয়ের কাছাকাছি ভিরারে একটি বহুতলের অংশ ধসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল। পুলিশ ও স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এই বহুতলটির একটি অংশ আচমকাই ধসে পড়ে। মুহূর্তেই আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে, ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা থাকার সম্ভাবনা থাকায় উদ্ধারকাজ জোরকদমে চালানো হচ্ছে (Mumbai)।
আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপ জিতবে ভারত? বিশ্বকাপ নিয়ে বড় মন্তব্য করে কী বললেন বীরু?
মহারাষ্ট্রের ভাসাই এলাকায় রমাবাই অ্যাপার্টমেন্ট ধসে অন্তত কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে চার তলা অ্যাপার্টমেন্টের পিছনের একটি উইং আচমকাই ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, ধসে যাওয়া ওই অংশে একটি জন্মদিনের অনুষ্ঠান চলছিল।
দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে ভিরার ও নালাসোপারার দুটি হাসপাতালে পাঠানো হয়। ধ্বংসস্তূপের চারপাশে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বাড়ি ভেঙে যাওয়ার কারণ খতিয়ে দেখছেন (Mumbai)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তা বিবেকানন্দ কদম জানান, দুর্ঘটনা এড়াতে আশেপাশের অন্যান্য বাড়ির বাসিন্দাদের আপাতত নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ জোরকদমে চলছে (Mumbai)।






