Modak Craze: দেশব্যাপী শুরু হচ্ছে সিদ্ধিদাতা গণেশের আরাধনা, রিষড়ার ‘ফেলু মোদকে’ লম্বা লাইন!
Modak Craze captures the long queues at Felu Modak, the 175-year-old sweet shop in Rishra renowned for Ganesha’s favorite modak and festive laddus.
Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায় হুগলি: আজ থেকে শুরু হচ্ছে সারা দেশব্যাপী সিদ্ধিদাতা গণেশের আরাধনা, মহারাষ্ট্রের প্রধান উৎসব উপলক্ষে সেখানকার বিভিন্ন শহরে সাজো সাজো রব(Modak Craze)। এছাড়াও তামিলনাড়ু কেরল তেলেঙ্গানা গোয়াতেও অনুষ্ঠিত হয় গণেশ চতুর্থী। কিন্তু গত ১০-১৫ বছর ধরে আমাদের এই বাংলাতেও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে গণপতি বাপ্পার আরাধনা । আর গণেশ পূজো মানেই সিদ্ধিদাতার প্রিয় মিষ্টি মোদক। জন্মাষ্টমীর মতন বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে গণেশ পূজার চল। তাই মঙ্গলবার সকাল থেকে সিদ্ধিদাতার প্রিয় মিষ্টি মোদক কেনার জন্য বাংলার বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন পড়েছে। এমনি এক চিত্র দেখা গেল রিষড়ার আড়াইশো বছরের প্রাচীন প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী ফেলু মোদকের এর দোকানে।
[আরও পড়ুনঃ Suvendu Adhikari: বহরমপুরে অধীরের পরাজয়ের জন্য মমতাকে দায়ী করলেন শুভেন্দু]
গতকাল রাত থেকে এখানকার এই দোকানের মিষ্টান্ন প্রস্তুতকারকরা নাওয়া খাওয়া ভুলে তৈরি করে চলেছেন মোদক এবং সিদ্ধিদাতার আরেক প্রিয় মিষ্টি মতিচুরের লাড্ডু এ ব্যাপারে বলতে গিয়ে ফেলু মোদকের বর্তমান কর্ণধার অমিতাভ দে জানালেন দশ দিনব্যাপী গনেশ পূজা উপলক্ষে আমরা তৈরি করছি বিভিন্ন স্বাদের বিভিন্ন সাইজের মোদক, এই মোদক হচ্ছে বাংলার প্রাচীন এক সন্দেশ যার নাম মনোরঞ্জন(Modak Craze)। সেই মনোরঞ্জনের মতো দেখতে মোদক ,তবে এর স্বাদ আলাদা মোদক তৈরি হয় ক্ষীর নারকেলের পুর, সহ বিভিন্ন দামি দামি মসলাএবং গোলাপ পাপড়ি দিয়ে ।অত্যন্ত সুস্বাদু এই মিষ্টিটি বাবা গণেশের ভীষণ প্রিয় মিষ্টি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
আমরা দেখতে পাচ্ছি গত 10 বছর ধরে আমাদের এই বাংলায় গণেশ পূজার ব্যাপক সারা পড়েছে, তিনি জানান আমাদের দোকান থেকে দীর্ঘ কয়েক বছর ধরে ক্রিকেটের রাজপুত্র সচিন তেন্ডুলকারের বাড়ির মোদক যেত, যেহেতু এবারে তিনি ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত থাকায় তার বাড়ির পুজো ছোট আকারে হচ্ছে(Modak Craze)। তাই অর্ডারটা আমাদের আসেনি, আমি আশা করব আগামী বছরে শচীন টেন্ডুলকারের বাড়ির পুজোর মিষ্টি মোদক আমরা পৌঁছে দিতে পারব। এছাড়াও আমাদের এখানকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ব্যবসায়ীর বাড়ির পুজোর মোদক এবং মতিচুরের লাড্ডু আমাদের এই দোকান থেকে নিয়ে যাচ্ছে, তাছাড়া বাড়ির পুজোর মিষ্টি তো আছেই সবমিলিয়ে সিদ্ধিদাতা গণেশের মোদক তৈরীর কাজে এই মুহূর্তে আমরা ভীষণ ব্যস্ত।


