খেলা

Rabichandan Aswin: বিরাটের রান করার পেছনে পুজারার অবদানের কথা জানালেন অশ্বিন

পাশাপাশি, ভারতের প্রাক্তন তারকারাও তাঁকে ঘিরে পোস্ট করেছেন সমাজমাধ্যমে এবং প্রশংসা করেছেন।

Truth Of Bengal: গত রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে দুঃখের ছায়া নেমে আসে যখন ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন চেতেশ্বর পুজারা। তাঁর ভক্ত থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটপ্রেমী, বিশেষ করে যাঁরা টেস্ট ক্রিকেট পছন্দ করেন, তাঁরা বেশ দুঃখ পেয়েছেন। পাশাপাশি, ভারতের প্রাক্তন তারকারাও তাঁকে ঘিরে পোস্ট করেছেন সমাজমাধ্যমে এবং প্রশংসা করেছেন।(Rabichandan Aswin)

আরও পড়ুনঃ Jugal Kishore: চূর্ণী নদীর বাঁধানো ঘাটে যুগলকিশোর মন্দিরে হাওয়ায় মিশে থাকে রাধাকৃষ্ণর নাম

এবার সেই তালিকায় নাম উঠলো দলের প্রাক্তন তারকা স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’ থেকে তিনি পুজারাকে নিয়ে নিজের বক্তব্য রাখেন। প্রাক্তন তারকার মতে, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির এত রান করার পেছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুজারার। পাশাপাশি, এটাও দাবি করেন যে তাঁর অবদান কোন অংশে কম নয় রোকোর থেকে।(Rabichandan Aswin)

অশ্বিন বলেন, “বিরাট কোহলি বা রোহিত শর্মার চেয়ে পুজারার অবদান কোন অংশে কম নয়। হ্যাঁ এটা ঠিক যে অনেকেই ওদের দুজনকে নিয়ে কথা বলেন। সব ক্রিকেটার অ্যাটেনশন পায় না, তবে তার মানে এই না যে তাদের কোন অবদান নেই। মানো কি না মানো, বিরাট কোহলি যে এত রান করতে পেরেছে, তার পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুজারার তিন নম্বরে।”(Rabichandan Aswin)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পুজারার অভিষেক ঘটে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নিজের ব্যাটের মাধ্যমে ছাপ ফেলতে তাঁর বেশি সময় লাগেনি। একের পর এক দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস উপহার দিয়েছেন তিনি ক্রিকেটপ্রেমীদের। তাঁর ঝুলিতে রয়েছে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। তবে একদিনের ক্রিকেটে সুযোগ পেলেও তিনি তাতে তেমন প্রভাব ফেলতে পারেননি। মূলত তাঁকে গোটা ক্রিকেট বিশ্ব মনে রাখবে টেস্ট ক্রিকেটে অবদান রাখার জন্য।(Rabichandan Aswin)