Missing Fisherman: ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, সমুদ্রে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ টিম
Missing Fisherman Pradip Chakraborti fell into the river while boarding a trawler near Kakdwip; search operations are underway.
Truth Of Bengal: লোকেশ হালদার: দক্ষিণ ২৪ পরগনাট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম প্রদীপ চক্রবর্তী। বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার আট নম্বর কালিনগর পূর্ব গঙ্গাধরপুর এলাকায়(Missing Fisherman)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনাগিনী নদীর মাঝখানে একটি ট্রলার দাঁড়িয়ে ছিল। সকাল আটটা নাগাদ একটি ছোট নৌকাতে করে ওই মৎস্যজীবী ট্রলারে যাচ্ছিলেন।
[আরও পড়ুনঃ Jugal Kishore: চূর্ণী নদীর বাঁধানো ঘাটে যুগলকিশোর মন্দিরে হাওয়ায় মিশে থাকে রাধাকৃষ্ণর নাম]
ছোট নৌকা থেকে ট্রলারে ওঠার সময় হঠাৎই তিনি পা পিছলে নদীতে পড়ে যান। এরপরই ওই ট্রলারের মৎস্যজীবীরা ও ছোট নৌকার মাঝি সেখানে খোঁজাখুঁজি শুরু করেন(Missing Fisherman)। কিন্তু সেই সময় জোয়ার থাকার কারণে জলের স্রোত প্রবল ছিল। তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিস। এদিন তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। এনডিআরএফের কর্মীরা আবারও নদীতে তল্লাশি শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।






