Van Overturn: জলপাইগুড়িতে পিক-আপ ভ্যান উল্টে ৩ জন শ্রমিকের মৃত্যু, আহত ১২
A pickup van carrying tea garden workers overturned in Jalpaiguri’s Nagrakata area, resulting in 3 fatalities and 12 injuries.
Truth Of Bengal: জলপাইগুড়ি: উল্টে গেল শ্রমিক বোঝাই পিক আপ ভ্যান, মৃত্যু হলো ৩ জনের, আহত হয়েছেন ১২ জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার গাঠিয়া এলাকায়(Van Overturn)। জানা গেছে, এদিন সকালে খেরকাটা থেকে গাঠিয়া চা বাগানে পিক আপ ভ্যানে করে কাজে যাচ্ছিলেন প্রায় ২০ জন শ্রমিক। সেসময় আপার গাঠিয়া এলাকায় পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিক আপ ভ্যানে থাকা শ্রমিকরা এদিক ওদিক ছিটকে পড়েন।
[আরও পড়ুনঃ Purulia Assault: এক মহিলা ও তার মেয়েকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগে গ্রেফতার এক যুবক]
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুলকাপাড়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন(Van Overturn)। পাশাপাশি গুরুতর জখম ১২ জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার, নাগরাকাটার থানার আই সি কৌশিক কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ অনেকে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
একসাথে এতজন আহত হওয়ায় ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইরফান মোল্লা হোসেন নিজেও চিকিৎসার কাজে হাত লাগান। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।




