রাজ্যের খবর

কৃষ্ণনগরে শ্যুট আউট! বাড়িতে ঢুকে মা, ভাই-এর সামনে খুন দ্বাদশ শ্রেণির পড়ুয়া

মর্মান্তিক! ফের সামনে এল সজামের আরও এক নৃশংসতার চিত্র।

Truth Of Bengal: মর্মান্তিক! ফের সামনে এল সমাজের আরও এক নৃশংসতার চিত্র। সোমবার বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে। মা ও ভাই সামনেই প্রাণ হারালেন বাড়ির মেয়ে। রক্তাক্ত অবস্থায় তরুণীকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar) ঘটেছে। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে গোটা এলাকায়।

অভিযুক্তের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়, নাম দেবরাজ সিংহ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তরুণীর পূর্ব পরিচিত বলে দাবি পুলিশের। তরুণীর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে রাগে বাড়িতে ঢুকে তাঁকে খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

বাড়িতে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র চাঞ্চল নদীয়ার কৃষ্ণনগরে (Krishnanagar)। নদীয়ার কৃষ্ণনগর মানিকপাড়া এলাকার ঘটনা। নিহত ছাত্রীর নাম ঈশা মল্লিক, বয়স ১৯ বছর। প্রতিবেশীদের দাবি ওই ছাত্রী বাড়িতে থাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা চড়াও হয়, এরপর বেশ কয়েক রাউন্ড গুলি করে ছাত্রীকে লক্ষ্য করে। গুলির আঘাতে মৃত্যু হয় ছাত্রীর। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ।

জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, ‘‘মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।’’

Related Articles