Family Pressure: রায়দিঘিতে পারিবারিক বিবাদের জেরে নিজের গলায় ধারাল ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
Family pressure drives a 33-year-old in Raydighi to attempt suicide with a blade amid drug addiction and marriage denial—hospitalized after family’s rescue.
Truth Of Bengal: রায়দিঘি, লোকেশ হালদার: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার গিলেরছাট নলপুকুর এলাকায় পারিবারিক ঝামেলার জেরে নিজের গলায় ব্লেড দিয়ে আত্মঘাতীর চেষ্টা করলেন আশীষ মণ্ডল (৩৩) নামের এক যুবক(family pressure)। পারিবার সূত্রে জানা যায়, পরিবারের আপত্তিতে পছন্দের মেয়ের সাথে বিয়ে না হওয়ায় আশীষ মাদকাসক্ত হয়ে পড়েন।
[আরও পড়ুনঃ Distorted Portrayal: গোপাল পাঁঠার চরিত্রকে বিকৃত করার অভিযোগে বিবেকের বিরুদ্ধে দায়ের এফআইআর]
শনিবার নেশা করতে নিষেধ করায় বাবা-মায়ের সাথে বচসা বাধে(family pressure)। পরে ঘরে ঢুকে নিজের গলায় ব্লেড চালান তিনি। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রায়দিঘি হাসপাতালে নিয়ে যায়।
FB POST:https://www.facebook.com/truthofbengal
পরে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্তে নেমেছে রায়দিঘি থানার পুলিশ।





