আন্তর্জাতিক

Vladimir Putin:”বোঝানোর চেষ্টা করেছিলাম” নাম না নিয়ে বাইডেন প্রশাসনকে দায়ী করলেন পুতিন

এখানেই শেষ নয়, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কই বা কেমন, সেই ব্যাপারেও বক্তব্য রাখলেন পুতিন।

Truth of Bengal: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে নাম না নিয়ে বাইডেন প্রশাসনকে তিনি আক্রমণ করেন এবং জানান যে তিনি তৎকালীন সরকারকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এখানেই শেষ নয়, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কই বা কেমন, সেই ব্যাপারেও বক্তব্য রাখলেন পুতিন। (Vladimir Putin)

[আরও পড়ুনঃ Bengal Weather: দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টি, বাড়ছে অস্বস্তি – উত্তরে এখনই থামছে না ঝড়বৃষ্টি]

তিন বছর পেরিয়ে চার বছরে পা দিতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইতিমধ্যেই বহু সাধারণ মানুষ ও দুই দেশের সেনা এই সংঘাতের ফলে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি একাধিক বাড়ি ও কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার জেরে। তবে আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই এই যুদ্ধ থামাতে ময়দানে জোরকদমে নেমে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।(Vladimir Putin)

এমনকি ভারতকেও এর জন্য কড়া শাস্তি দিতে দু’বার ভাবেননি ট্রাম্প। রাশিয়া থেকে তেল কিনে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করার জন্য, শুল্কের হার দ্বিগুণ করে দেওয়া হয় ভারতের উপর। পাশাপাশি, এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকেও সতর্ক করে দিয়েছিলেন যে শান্তি চুক্তিতে রাজি না হলে মস্কোর বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। যদিও এই সবকিছুর ঊর্ধ্বে গোটা বিশ্বের নজর ছিল আলাস্কায়, রুশ-ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে, ট্রাম্প ও পুতিনের বৈঠকের উপর।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বৈঠক শেষের সাংবাদিকদের মুখোমুখি হন পুতিন এবং নিজের অবস্থান জানান। বাইডেন প্রশাসনকে দায়ী করে পুতিন বলেন, “২০২২ সালে আমি তৎকালীন সরকারকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত নয় যে যুদ্ধ শুরু হয়। আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে বড় ভুল হচ্ছে।” এরপর ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, “ওনার সঙ্গে একটা ভালো, ব্যবসায়িক এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে উঠেছে। আমার বিশ্বাস এভাবে চলতে থাকলে শীঘ্রই ইউক্রেন সমস্যার সমাধান হবে। অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। কিন্তু সেটা ঠিক করা দরকার আছে।” এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত যুদ্ধ থামানো সম্ভব হয়ে ওঠে কিনা।(Vladimir Putin)

Related Articles