Solo Campaign: “এখনই নয়” কংগ্রেসের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে বক্তব্য অভিষেকের
Abhishek Banerjee states TMC will go it alone in West Bengal’s 2026 Assembly elections, though a Congress proposal could change the plan under Mamata Banerjee’s final call.
Truth Of Bengal: “একাই লড়বো” বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে সাংবাদিকদের এমনটাই জানালেন বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা দলের নতুন লোকসভার দলনেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়(Solo Campaign)। তিনি স্পষ্ট করে দেন যে এই মুহূর্তে হাত-শিবিরের সঙ্গে আসন নিয়ে কোন আলোচনা হবে না। তবে, এর সঙ্গে ঘাসফুল শিবিরের সেনাপতি এটাও জানিয়ে দেন যে কংগ্রেসের তরফ থেকে প্রস্তাব এলে, তা নিয়ে অন্তিম সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুনঃ Land Clash: সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা এলাকায়]
বছর শেষ হলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই, দামামা বেজে গিয়েছে। এখন থেকেই ভোট পরিবেশ তৈরি হয়ে গিয়েছে গোটা রাজ্যে। ঘাসফুল শিবির হোক কি গেরুয়া শিবির, দুজনেই কমবেশি প্রচার পর্ব চালু করে দিয়েছে(Solo Campaign)। বঙ্গ বিজেপিকে মজবুত করতে রাজ্যে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোদমে, দলের অন্যান্য নেতাদের সঙ্গে, ভাষা আন্দোলন করে বেড়াচ্ছেন রাজ্যজুড়ে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সুর চড়ানোর পর থেকে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে যেই ফাটল এক সময়ে তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে বুজছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী এক হয়ে আওয়াজ তুলে যাচ্ছেন বিজেপির বিরুদ্ধে(Solo Campaign)। তার উপর রাগার আমন্ত্রণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নৈশভোজ বৈঠকে যাওয়া দৃষ্টি আকর্ষণ করেছে রাজনৈতিক মহলের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কি ফের এক হতে চলেছে তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার সাংবাদিকদের এই বিষয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা একাই লড়বো। এখনই কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে কোন আলোচনা নয়(Solo Campaign)। তবে তারপরও যদি উল্টো দিক থেকে প্রস্তাব আসে, তাহলে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ফের হাত মিলিয়ে লড়াই করে কিনা দুই দল। এই দূরত্ব মিটতে থাকা পর্বের কোন প্রভাব বঙ্গ রাজনীতির উপর পড়ে কিনা, সেটাই এখন দেখার।






