ইয়ামুদ্দিন সাহাজী: ভাঙড়ে আবারও বড়সড় গাঁজা উদ্ধারের ঘটনা ঘটল। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ও ভাঙড় ডিভিশনের ডিসি টিম যৌথভাবে অভিযান চালিয়ে বাসন্তী হাইওয়ের বড়ালীঘাট এলাকায় একটি সাদা রঙের ট্যাক্সি আটক করে। তল্লাশি চালিয়ে সেই ট্যাক্সি থেকে উদ্ধার হয় চারটি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা (Bhangar Ganja)।
আরও পড়ুন: EC Protest: নির্বাচন কমিশন ঘেরাও: অসুস্থ মহুয়া-মিতালী, শাড়ি ছেঁড়ার অভিযোগ সাগরিকার
পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহার থেকে চারটি ব্যাগ ভর্তি গাঁজা ট্রেনে করে কলকাতার দমদম স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে একটি সাদা ট্যাক্সি ভাড়া করে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক মহিলা ও এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়েই ভাঙড় ডিসির পুলিশ টিম ও ভাঙড় থানার পুলিশ যৌথভাবে বড়ালীঘাট এলাকায় ট্যাক্সিটি থামিয়ে তল্লাশি চালায় (Bhangar Ganja)।
Truth of bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
তল্লাশিতে চারটি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়, যার বাজারমূল্য বিপুল দাম বলে প্রাথমিকভাবে অনুমান করেছে পুলিশ। এই ঘটনায় ট্যাক্সিচালকসহ মোট তিনজনকে আটক করা হয়েছে এবং ট্যাক্সি গাড়িটিও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছেন ভাঙ্গড় থানার পুলিশ (Bhangar Ganja)।





