জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা খারিজ, হাই কোর্টে জয় ঘাসফুল শিবিরের
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটিকে ঘাসফুল শিবিরের একটি বড় জয় হিসেবে দেখছে রাজনৈতিক মহল।
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আবারও আইনি লড়াইয়ে শেষ হাসি হাসলো রাজ্য সরকার। দীঘায়, চলতি বছরে উদ্বোধন হওয়া, জগন্নাথ মন্দিরকে (Jagannath Temple) ঘিরে যেই জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে দায়ের করা হয়েছিল, তা হয়ে গেল খারিজ। বড় ধাক্কা খেলো বিজেপি। বিস্তারিতভাবে বলতে গেলে, মুখ পুড়েছে গেরুয়া শিবিরের প্রভাবশালী আইনজীবী নেতা কৌস্তব বাগচীর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটিকে ঘাসফুল শিবিরের একটি বড় জয় হিসেবে দেখছে রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: Cristiano Ronaldo: রোনাল্ডোর হ্যাট্রিকে বড় জয় আল নাসেরের]
বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি, স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে পর্যাপ্ত তথ্য বা নথির অভাব মূল কারণ মামলা খারিজ করে দেওয়ার পেছনে। এখানেই শেষ নয়, গ্রহণযোগ্যতার প্রশ্নে রাজ্যের আপত্তিও যুক্তিসঙ্গত মনে হয়েছে আদালতের। সবদিক দেখেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।
আইনি যুদ্ধে জয় পেয়েই ময়দানে নামে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র, তথা রাজ্য সাধারণ সম্পাদক, কুনাল ঘোষ এই বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, “একেবারে সঠিক কাজ করেছে হাই কোর্ট। তারা নেয়নি বেকার জনস্বার্থ ও মানুষের আবেগ বিরোধী মামলা। একদম ঠিকঠাকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথধাম (Jagannath Temple) করেছেন দীঘাতে। তার বিরোধিতায় নেমেছে বিজেপির কিছু নেতা।”
[আরও পড়ুন: Post Office: সফটওয়্যারের কারনে ডাক বিভাগের কাজকর্ম বন্ধ, পেনশন তুলতে এসে ফিরে যেতে হচ্ছে]
প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে দীঘায় উদ্বোধন করা হয় জগন্নাথ মন্দির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছিলেন সেখানে। বহু বিশিষ্ট ব্যক্তিও সেই মুহূর্তের সাক্ষী হন। বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে একমাত্র দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন তাঁর স্ত্রীকে নিয়ে। মন্দিরকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। জল গড়ায় আদালত পর্যন্ত এবং একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু তাও খারিজ হয়ে যায় শেষ পর্যন্ত জয় পায় তৃণমূল কংগ্রেস।






