দেশরাজ্যের খবর

National Highway No. 10: ফের ধসের কবলে সিকিম লাইফলাইন! বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

এবার রাস্তা সংস্কারের জন্য বন্ধ হয়ে রয়েছে বাংলা সিকিম লাইফ লাইন বলে পরিচিত দশ নম্বর জাতীয় সড়ক।

Truth of Bengal: সম্প্রতি  ধসের কারণে যান চলাচল বন্ধ  হয়ে যাওয়ার ঘটনা বেড়েছে। ১০ নম্বর জাতীয় সড়কে (National Highway No. 10) বারবার থমকে যাচ্ছে যান চলাচল।  সিকিম পাহাড়   ভারী বৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গে ব্যাহত হয় যান চলাচল। পর্যটন নির্ভর অর্থনীতি ধাক্কা খাচ্ছে জোরদার। এবার রাস্তা সংস্কারের জন্য বন্ধ হয়ে রয়েছে বাংলা সিকিম লাইফ লাইন বলে পরিচিত দশ নম্বর জাতীয় সড়ক।

[আরও পড়ুনঃ Tilpara Barrage: তিলপাড়া জলাধারে ফাটল! বিপর্যয়ের আশঙ্কায় বন্ধ যান চলাচল]

যদিও প্রশাসনের তরফ থেকে বিকল্প রূপে যান চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে রাস্তা সংস্কারের জন্য বেশ কয়েকদিন বন্ধ ছিল ১০ নম্বর জাতীয় সড়ক। তবে একটানা বৃষ্টির কারণে একদিকে যেমন রাস্তা সংস্কারের কাজে ব্যাঘাত ঘটেছে অন্যদিকে ধসের আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। তাই সমস্যার কথা বুঝে কোনরকম ঝুঁকি নিতে‌ নারাজ প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে জানিয়েছেন যে ৬ তারিখ সন্ধ্যা ছয়টা থেকে ৮ তারিখ সকাল নটা পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ থাকবে দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে। আর যে সমস্ত পর্যটক সিকিম বা কালিম্পং যাবেন সকলকেই বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।‌(National Highway No. 10)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা সংস্কারের কাজ চলছে। অপরদিকে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষকে। পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষ জানিয়েছেন বিকল্প রূট অর্থাৎ ঘুরপথে যেতে সময় লাগছে অনেক বেশি আর সঠিক সময় গন্তব্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।‌ সব মিলিয়ে বলা যায় ফের একবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সিকিম ও ১০ নম্বর জাতীয় সড়ক।(National Highway No. 10)