SIR Protest: ফের এসআইআর ইস্যুতে উত্তাল সংসদ, বিক্ষোভ ইন্ডিয়া জোটের
এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ নিজের অবস্থান জানান।
Truth Of Bengal: আসন্ন বিহার বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের এসআইআর হইচই ফেলে দিয়েছে বিহার সহ গোটা ভারতবর্ষে। ইতিমধ্যেই, বিরোধী দলগুলির তরফ থেকে এই ইস্যুতে সুর চড়ানো হয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না। বুধবার ফের ইন্ডিয়া জোটের তরফ থেকে সংসদ চত্বরে বিক্ষোভ দেখানো হয় (SIR Protest)। তাতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরাও। সকলেই প্ল্যাকার্ড-পোস্টার-ব্যানার হাতে বিক্ষোভে শামিল হন এবং স্লোগান তোলেন।
[আরও পড়ুন: Fox Intrusion: ‘দ্য হান্ড্রেডে’র উদ্বোধনী ম্যাচে লর্ডসের মাঠ দাঁপাল শিয়াল মামা]
এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ নিজের অবস্থান জানান। তিনি বলেন, “সদনের অন্দরে ও বাইরে আমাদের তরফ থেকে বিরোধিতা করা হচ্ছে নাগরিকদের ভোটচুরি করা নিয়ে। যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা করে ডিটেনশন ক্যাম্পের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাকে যেভাবে অপমান করা হচ্ছে, তাঁর তীব্র প্রতিবাদ জানাচ্ছি (SIR Protest)।”
[আরও পড়ুন: Mithun Chakraborty: হাই কোর্টে ধাক্কা মিঠুন চক্রবর্তীর, খারিজ হল না মামলা]
ঘাসফুল শিবিরের তরফ থেকে সেই প্রতিবাদের ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় ফেসবুকে (SIR Protest)। ক্যাপশনে লেখা, “চুপি চুপি ভোটে কারচুপি, এটাই বিজেপির মন্ত্র। বিহারে এসআইআরকে ব্যবহার করে লক্ষাধিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগামী বছর তারা একই পন্থা নিতে চলেছে বাংলার ক্ষেত্রেও। ইতিমধ্যেই এনআরসি এনে বাংলাতেও নাগরিকত্ব কাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এভাবে বিজেপির গণতন্ত্রকে হত্যা করার চক্রান্ত মানব না আমরা। আজও সংসদের বাইরে প্রতিবাদে সরব সমস্ত দলের সাংসদের।”






