Community Auditor Jobs: লালমাটির জেলায় কমিউনিটি অডিটর পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পদের নাম কমিউনিটি অডিটর। মোট শূন্যপদ ৪২।
Truth of Bengal: লালমাটির জেলা বীরভূমের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক পাশে এবার আনন্দধারা ব্লকের কমিউনিটি অডিটর পদে চাকরির সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের সামনে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পদের নাম কমিউনিটি অডিটর। মোট শূন্যপদ ৪২। বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। যে কোনো স্নাতকও আবেদন করতে পারেন। কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকতে হবে। শুধু মহিলারাই আবেদনের যোগ্য। এনআরএলএমের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। বুক কিপিং ও অ্যাকাউন্ট্যান্সির জ্ঞান থাকতে হবে। শারীরিক ও মানসিক ভাবে কর্মঠ হতে হবে। বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে (Community Auditor Jobs)।
আরও পড়ুনঃ Shibu Soren: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন
কবে কীভাবে করবেন আবেদন?
৪ আগস্টের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত খামে ভরে জমা দিতে হবে এই ঠিকানায় (Office of The Additional District Mission Director, DMMU, Anandadhara Birbhum, Suri, 731101)। ৭০ নম্বরের লিখিত পরীক্ষা, ২০ নম্বরের কম্পিউটার টেস্ট, ১০ নম্বরের পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। গ্রামোন্নয়ন, এনআরএলএম সংক্রান্ত বিষয়, বুক কিপিং ও অ্যাকাউন্ট্যান্সি, জেনারেল এরিথমেটিক, জেনারেল ইংলিশ ও সাধারণ জ্ঞানের ওপর লিখিত পরীক্ষা হবে (Community Auditor Jobs)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






