দেশ

Shibu Soren: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

কিডনির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

Truth of Bengal: শিবু সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। দিল্লির গঙ্গারাম হাসপাতালে গত এক মাসের বেশি সময় ধরে তিনি চিকিত্‍সাধীন ছিলেন। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা গুরুতর অবনতি হয়ে বলে জানা গিয়েছে। সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে তাঁর মৃত্য়ু হয়।(Shibu Soren)

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সভাপতি শিবু সোরেন(Shibu Soren)। ৮১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কিডনির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা চলছিল। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তিনি।

[আরও পড়ুনঃ Family Murder: বজবজে পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা]

শিবু সোরেন(Shibu Soren) ১৯৭২ সালে বামপন্থী শ্রমিকনেতা একে রায় এবং বিনোদ বিহারী মাহাতর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এই সংগঠনের দীর্ঘ লড়াইয়ের পর ২০০০ সালে তৈরি হয় ‘ঝাড়খণ্ড’। এই গোটা রাজনৈতিক সংগ্রামের মুখ ছিলেন শিবু সোরেন।

চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন শিবু সোরেন(Shibu Soren)। গত ৩৮ বছর ধরে তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা ছিলেন। শিবু সোরেন ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে তিন দফায় কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছয়বার লোকসভা সদস্য নির্বাচিত হন এবং আটবার লোকসভায় প্রতিনিধিত্ব করেন। এছাড়াও তিনি তিনবার রাজ্যসভার সদস্য হন। তিনি ১৯৮৭ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দায়িত্ব নেন।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

তাঁর মৃত্যুতে ভারতবর্ষের রাজনীতির একটি অধ্যায় শেষ হল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশের নানা প্রান্তের নেতারা শোক প্রকাশ করেছেন। ঝাড়খণ্ডে ৩ দিনের রাজ্য শোক পালনের ঘোষণা করেছে সরকার। তাঁর দেহ ফিরিয়ে আনা হবে রাঁচিতে।

Related Articles